Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

কোভিড থেরাপিতে ১৯ রকম আয়ুর্বেদিক উপাদানের ট্রায়াল শুরু হচ্ছে দেশে

দ্য ওয়াল ব্যুরো: পতঞ্জলির করোনিল নিয়ে বিস্তর বিতর্ক চলছে। তবে শুধু করোনিল নয় প্রায় ১৯ রকম আয়ুর্বেদিক অপাদান ও তাদের মিশ্রণের ট্রায়াল শুরু হতে চলেছে দেশে। গোমূত্র পিল থেকে পঞ্চগব্য, হলুদ ও বিভিন্ন ভেষজ উপাদানের মিশ্রণ কোভিড থেরাপিতে প্রয়োগের

কোভিড থেরাপিতে ১৯ রকম আয়ুর্বেদিক উপাদানের ট্রায়াল শুরু হচ্ছে দেশে

শেষ আপডেট: 5 July 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: পতঞ্জলির করোনিল নিয়ে বিস্তর বিতর্ক চলছে। তবে শুধু করোনিল নয় প্রায় ১৯ রকম আয়ুর্বেদিক অপাদান ও তাদের মিশ্রণের ট্রায়াল শুরু হতে চলেছে দেশে। গোমূত্র পিল থেকে পঞ্চগব্য, হলুদ ও বিভিন্ন ভেষজ উপাদানের মিশ্রণ কোভিড থেরাপিতে প্রয়োগের জন্য অনুমোদন পেয়েছে বলে খবর। করোনা চিকিৎসায় আয়ুর্বেদিক থেরাপিতে আগেই সম্মতি দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। আয়ুষ মন্ত্রকের তত্বাবধানে আয়ুর্বেদিক উপাদানের ট্রায়ালের জন্য তৈরি হয়েছে টাস্ক ফোর্স। সূত্রের খবর, দেশের ক্লিনিকাল ট্রায়াল রেজিস্ট্রিতে ওই ১৯ রকম আয়ুর্বেদিক উপাদানের পরীক্ষামূলক প্রয়োগের জন্য অনুমোন চাওয়া হয়েছিল। কোনও ওষুধ, ভ্যাকসিন বা থেরাপির ট্রায়াল করতে হলে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর অধীনস্থ 'ক্লিনিক্যাল ট্রায়াল রেজিস্ট্রি অফ ইন্ডিয়া' (সিটিআরআই)-র 'ম্যান্ডেটেড প্রোটোকল'  মেনে চলতে হয়। সেখান থেকে ছাড়পত্র মেলার পরেই ড্রাগ কন্ট্রোলে আবেদন করতে হয়। কী কী আয়ুর্বেদিক উপাদানের ট্রায়াল শুরু হবে? গিলয় গোমূত্র—গান্ধীনগর নিউরোপঞ্চ আয়ুর্বেদ হাসপাতালের ডাক্তার দীনেশচন্দ্র পাণ্ড্যের নেতৃত্বে গোমূত্র দিয়ে তৈরি ওষুধ গিলয় গোমূত্র ক্যাপসুলের ক্লিনিকাল ট্রায়াল শুরু হতে চলেছে কোভিড রোগীদের চিকিৎসায়। ডাক্তার জানিয়েছেন, এই ক্যাপসুলের সঙ্গেই অস্থিচূর্ণ ও কামধেনু অশ্বের কম্বিনেশন ট্রায়াল করা হবে। দুটি দলে ভাগ করে এই ওষুধের মিশ্রণের ট্রায়াল হবে। একটি দলকে আয়ুর্বেদিক ওষুধের মিশ্রণ খাওয়ানো হবে, অন্যদলকে দেওয়া হবে অ্যালোপ্যাথি ওষুধ। এই দুই দলের তুলনামূলক রিপোর্ট বিশ্লেষণ করা হবে। ডাক্তার পাণ্ড্যের কথায়, গিলয় গোমূত্র বিভিন্ন রোগের থেরাপিতে কাজে লাগে। যদিও এই ওষুধের গুণাগুণ কেমন, বা চিকিৎসায় তার প্রভাব কীরকম, সে বিষয়ে কোনও বিজ্ঞানসম্মত তথ্য বা রিপোর্ট নেই। পঞ্চগব্য—গোজাত বিভিন্ন দ্রব্য দিয়ে তৈরি হয় পঞ্চগব্য। গোবর, গোমূত্র, গরুর দুধের সঙ্গে নির্দিষ্ট অনুপাতে দই ও ঘি মিশিয়ে তৈরি করা হয় এই আয়ুর্বেদিক ওষুধ। ডাক্তার পাণ্ড্যের দাবি, সংক্রমণজনিত রোগের চিকিৎসায় এই পঞ্চগব্যের সুফলের কথা আগেই জানা গেছে। করোনা থেরাপিতে এই ওষুধ প্রয়োগ করে দেখা হবে। কাবাসুরা কুদিনার—কাবাসুরা হল আয়ুর্বেদিক সিদ্ধার একটি ফর্মুলা। আয়ুষ মন্ত্রকের অনুমোদনেই সিদ্ধা ও অন্যান্য ভেষজ উপাদান দিয়ে করোনার ওষুধ তৈরির চেষ্টা চলছে। তামিলনাড়ুর সরকারি হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসায় কাবাসুরার পরীক্ষামূলক প্রয়োগ করতে চলেছেন ডাক্তার সি আনবারাসি। তিনি জানিয়েছেন, আদা, লবঙ্গ, পিপ্পালি-সহ ১৫ রকম উপকরণ দিয়ে তৈরি হয় এই ওষুধ। দক্ষিণ ভারতেই এর প্রয়োগ বেশি হয়। ডাক্তারের কথায় করোনা সংক্রমণে জ্বর, সর্দি-কাশি, নাকের গন্ধ চলে যাওয়া ইত্যাদি যে উপসর্গগুলো দেখা যাচ্ছে, তার চিকিৎসায় এই সিদ্ধার ফর্মুলা প্রয়োগ করে দেখা যেতে পারে। হলুদ—হলুদের উপাদান কারকুমিনের সঙ্গে ভিটামিনের কম্বিনেশন কোভিড থেরাপিতে ট্রায়াল করতে চলেছেন মুম্বইয়ের অ্যালোপ্যাথি চিকিৎসক যোগেশ অরুণ দাউন্দ। তিনি জানিয়েছেন, কারকুমিনের অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ও অ্যান্টি-অক্সিড্যান্ট গুণকে কোভিড রোগীদের চিকিৎসায় কাজে লাগানো যেতে পারে। হার্টের রোগ, অ্যালঝাইমার্স, ক্যানসার থেকে যে কোনও প্রদাহজনিত রোগের থেরাপিতে কারকুমিন কাজে লাগে। কারকুমিন আর ব্ল্যাক পেপার ট্যাবলেট- নাসিকের প্রত্যন্ত এলাকায় কারকুমিন আর ব্ল্যাক পেপার ট্যাবলেটের কম্বিনেশন ট্রায়াল করবেন ডাক্তার কৃতী পাওয়ার। একমাসের জন্য কোভিড রোগীদের বিভিন্ন ডোজে এই কম্বিনেশন দিয়ে পর্যবেক্ষণে রাখা হবে। ডাক্তার কৃতী বলেছেন, জিক ভাইরাসের সংক্রমণ রুখতে কারকুমিনের সুফল দেখা গেছে। এই ওষুধ আর ব্ল্যাক পেপার ট্যাবলেটের মিশ্রণ রক্ত জমাট বাঁধা আটকাবে।

```