Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

বুকে সন্তান আঁকড়ে রাস্তায় মুসলিম মহিলারা, শাহিন বাগে প্রতিবাদের ১৩ দিন

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় চত্বরে হিংসার রেশ এখনও টাটকা। মান্ডি হাউস থেকে যন্তরমন্তরের রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে প্ল্যাকার্ড, ছেঁড়াফাটা ব্যানার। জায়গায় জায়গায় আধপোড়া টায়ার, ধস্তাধস্তির চিহ্ন স্পষ্ট। সংশোধিত নাগরিকত্ব

বুকে সন্তান আঁকড়ে রাস্তায় মুসলিম মহিলারা, শাহিন বাগে প্রতিবাদের ১৩ দিন

শেষ আপডেট: 26 December 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় চত্বরে হিংসার রেশ এখনও টাটকা। মান্ডি হাউস থেকে যন্তরমন্তরের রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে প্ল্যাকার্ড, ছেঁড়াফাটা ব্যানার। জায়গায় জায়গায় আধপোড়া টায়ার, ধস্তাধস্তির চিহ্ন স্পষ্ট। সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) প্রতিবাদে দিল্লি এখনও অগ্নিগর্ভ। কিন্তু শাহিন বাগের রাস্তায় দেখা গেল অন্য ছবি। এক হাতে প্ল্যাকার্ড, অন্য হাতে সন্তানকে শক্ত করে ধরে রাস্তার মাঝেই বসে পড়ে স্লোগান তুলেছেন শতাধিক মুসলিম মহিলা। লাঠি, ইট-পাথর, অস্ত্র নেই—টানা ১৩ দিন ধরে চলছে শান্তিপূর্ণ প্রতিবাদ। শাহিন বাগের বহু বছরের বাসিন্দা গুলাবি। বলেছেন, “প্রথমে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়া হল। এবার আমাদের বলা হচ্ছে চলে যেতে। এটা আমাদের ধর্মের অপমান।” হিংসার পথে না গিয়ে শান্তিপূর্ণভাবেই প্রতিবাদ চালানো হবে জানিয়েছেন গুলাবি। একই দাবি আরও এক মহিলার। তাঁর কথায়, “দেশ যতদিন আছে আমরাও আছি। নিজেদের অধিকার ছেড়ে যাব না।” আঠারোর তরুণী থেকে ৭২ বছরের বৃদ্ধা—শাহিন বাগের রাস্তায় ধর্নায় বসেছেন শতাধিক। বিক্ষোভকারীদের কথায়, “আমরা নিজেদের মতো করে প্রতিবাদের আঙুল তুলেছি। শাহিন বাগের এই ধর্না কোনও বিক্ষোভের দ্বারা অনুপ্রাণিত হয়ে নয়। নিজেদের ছেলেমেয়েদের হাত ধরেই রাস্তায় বসেছি। নিজেদের দাবি একান্তভাবে জানাতে।” পুলিশ জানিয়েছে, শাহিন বাগের রাস্তায় মুসলিম মহিলা বিক্ষোভকারীদের নেতৃত্ব দিচ্ছেন ওই এলাকারই কিছু পুরুষ বিক্ষোভকারীরা। তবে তাঁরা আড়ালেই রয়েছেন। রাস্তার মাঝে চাদর পেতে সেখানে চা-ডিম সেদ্ধর দেদার আয়োজন। পালা করে রাত জাগছেন মহিলারা। বিক্ষোভকারীদের মধ্যে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরাও রয়েছেন। এক ছাত্রী শাহনওয়াজের কথায়, “স্থানীয়দের কাছ থেকে চাঁদা তুলে খাবারের আয়োজন করা হয়েছে। রাস্তার ২০০ মিটার অবধি ব্যারিকেড দিয়ে দিয়েছেন এলাকার লোকজন। আমরা সেখানেই বসে স্লোগান তুলেছি।”

আরও পড়ুন: ফেসবুক, টুইটারে উস্কানিমূলক পোস্ট, উত্তরপ্রদেশে আটক ১২৪, বন্ধ ২০ হাজার অ্যাকাউন্ট

এই বিক্ষোভ অনির্দিষ্টকালের জন্য, জানিয়েছেন বিক্ষোভকারীরা। ২৫ ডিসেম্বর আরও বড় জমায়েত দেখা যায়। পুলিশ জানিয়েছে, সদ্যোজাত শিশুদের নিয়েও ধর্নায় বসে পড়েন মহিলারা। গত রবিবার থেকে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে দিল্লি। ১৪৪ ধারাকে বুড়ো আঙুল দেখিয়ে দিল্লির রাস্তায় দাপিয়ে মিছিল করেছিলেন প্রতিবাদীরা। পুলিশ জানিয়েছিল বেশ কিছু জায়গায় বাসে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। প্রতিবাদ-বিক্ষোভ-মিছিলে অবরুদ্ধ হয়ে যায় দিল্লির রাজপথ। রাজধানীর জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের বিক্ষোভ হিংসাত্মক হয়ে ওঠে। পুলিশও বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকে অনেককে আটক করে। মঙ্গলবার পূর্ব দিল্লির সীলামপুরে হিংসা ছড়ায়। ২ হাজার বিক্ষোভকারী পুলিশের উদ্দেশে পাথর ছুড়তে থাকেন। পুলিশ পাল্টা কাঁদানে গ্যাসের শেল ফাটায়। লালকেল্লার সামনেও পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। বিক্ষোভ রুখতে গেলে জনতা-পুলিশ খণ্ডযুদ্ধ শুরু হয়। দিল্লির মান্ডি হাউস চত্বরেও পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে সেখানে র‌্যাফ নামানো হয়। লালকেল্লার সামনে থেকে আটক করা হয় বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজকর্মী থেকে হাজার হাজার বিক্ষোভকারীকে।

```