Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

খরার কবলে জিম্বাবোয়ে, জলশূন্য জঙ্গল, শয়ে শয়ে মরছে হাতি, সিংহ

দ্য ওয়াল ব্যুরো: জঙ্গল লাগোয়ে গ্রামের প্রান্তে ছোট্ট কুয়োটার মধ্যে পড়ে রয়েছে শিশু হাতির মৃতদেহ। দুমড়ে মুচড়ে গেছে ছোট্ট শরীরটা। প্রায় কঙ্কালসার চেহারা। সেই কুয়োর ধারে দাঁড়িয়েই চিৎকার করছে মা হাতি। দু’চার দিন পরে তার মৃতদেহও মেলে জঙ্গলের

খরার কবলে জিম্বাবোয়ে, জলশূন্য জঙ্গল, শয়ে শয়ে মরছে হাতি, সিংহ

শেষ আপডেট: 13 November 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: জঙ্গল লাগোয়ে গ্রামের প্রান্তে ছোট্ট কুয়োটার মধ্যে পড়ে রয়েছে শিশু হাতির মৃতদেহ। দুমড়ে মুচড়ে গেছে ছোট্ট শরীরটা। প্রায় কঙ্কালসার চেহারা। সেই কুয়োর ধারে দাঁড়িয়েই চিৎকার করছে মা হাতি। দু’চার দিন পরে তার মৃতদেহও মেলে জঙ্গলের সীমানায়। চলতি মাসের শুরুতে এমন খবর নাড়িয়ে দিয়েছিল বিশ্বকে। সেই ছবি ভাইরাল হয়েছিল হুহু করে। ঘটনাস্থল জিম্বাবোয়ে। প্রবল খরার প্রকোপে প্রায় জলশূন্য প্রান্তর। তীব্র খাদ্যভাব গ্রামে গ্রামে। শয়ে শয়ে বন্যপ্রাণী মরছে জাতীয় উদ্যান, সংরকক্ষণ কেন্দ্রগুলিতে। জিম্বাবোয়ের মানা পুলস জাতীয় উদ্যান ও হোয়াঙ্গে ন্যাশনাল পার্কে গত দু’মাসে প্রায় ২০০ হাতির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সে দেশের বন বিভাগ। ধীরে ধীরে বাড়ছে মৃত্যুমিছিল। তালিকায় যোগ হয়েছে সিংহ, জিরাফ, বন্য কুকুর ও নানা রকমের পাখি। শুধুমাত্র হোয়াঙ্গে ন্যাশনাল পার্কেই অন্তত ৫৫টি হাতির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। গ্রামবাসীরা জানিয়েছেন, জল ও খাবারের অভাবে জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে আসছে বন্যপ্রাণীরা। গত অক্টোবর থেকে হোয়াঙ্গে ন্যাশনাল পার্ক প্রায় শ্মশানে পরিণত হয়েছে। শয়ে শয়ে বন্যপ্রাণীর মৃতদেহ উদ্ধার হয়েছে জঙ্গলের ভিতর থেকে। জিম্বাবোয়ে ন্যাশনাল পার্ক ও বন্যপ্রাণ সংরক্ষণ দফতর (জিমপার্ক) জানিয়েছে, বিভিন্ন প্রজাতির কয়েকশো পাখির মৃত্যু হয়েছে এই গত দু’মাসে। https://twitter.com/zenzele/status/1189206022776340485?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1189206022776340485&ref_url=https%3A%2F%2Fwww.theguardian.com%2Fworld%2F2019%2Fnov%2F12%2Fdrought-kills-more-than-200-elephants-in-zimbabwe জিমপার্কের মুখপাত্র তিনাশে ফারাও বলেছেন, “প্রচণ্ড জলাভাব জাতীয় উদ্যানগুলিতে। বাইরে প্রাকৃতিকভাবে জল ধরে রাখার উপায় নেই। বাইরে থেকে জল আনাতে হচ্ছে। সেই সঙ্গে খাবারের অভাব তীব্র। ধুঁকতে ধুঁকতে মৃত্যু হচ্ছে প্রাণীদের। আমরা অসহায় হয়ে পড়েছি।” দেশের সমস্ত জাতীয় উদ্যান ও সংরক্ষণকেন্দ্রগুলি থেকে অন্তত ৬০০ হাতি, এক ডজনেরও বেশি সিংহ, ৫০টি বন্যমহিষ, ৪০টি জিরাফ, বন্য কুকুর, দু’হাজারের বেশি ইমপালাকে দক্ষিণ-পূর্ব জিম্বাবোয়ের সেভ ভ্যালি সংরক্ষণ কেন্দ্রে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট বলছে শতাব্দীর ভয়ঙ্করতম খরার মুখোমুখি হয়েছে জিম্বাবোয়ে। এর প্রকোপ চলবে ২০২০ সাল পর্যন্ত। ৫০ লক্ষের বেশি প্রান্তিক মানুষ আক্রান্ত। জিম্বাবোয়েতে মোট ৮৫ হাজার হাতি রয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তাদের অর্ধেকের জন্যও পর্যাপ্ত খাবার অবশিষ্ট নেই। তীব্র দাবদাহে মাঠের ঘাস জ্বলে গেছে। নদী-নালা প্রায় জলশূন্য। কৃত্রিম জলধার শুকনো খটখটে। খাবারের খোঁজে গ্রামে গিয়ে হামলা চালাচ্ছে বন্যপ্রাণীরা। এখনও অবধি ৩৩ জনের মৃত্যু হয়েছে বন্যপশুর আক্রমণে।

```