Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

ইয়েস ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা রানা কাপুরের বাড়িতে ইডি-র তল্লাশি, জারি লুক আউট নোটিস

দ্য ওয়াল ব্যুরো: ইয়েস ব্যাঙ্কের প্রতিষ্ঠারা রানা কাপুরের বাড়িতে হানা দিয়েছে ইডি। জানা গিয়েছে, শুক্রবারই তাঁর বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে রানা কাপুরের বিরুদ্ধে। রুজু হয়েছে মামলাও। এমনকি

ইয়েস ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা রানা কাপুরের বাড়িতে ইডি-র তল্লাশি, জারি লুক আউট নোটিস

শেষ আপডেট: 7 March 2020 03:27

দ্য ওয়াল ব্যুরো: ইয়েস ব্যাঙ্কের প্রতিষ্ঠারা রানা কাপুরের বাড়িতে হানা দিয়েছে ইডি। জানা গিয়েছে, শুক্রবারই তাঁর বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে রানা কাপুরের বিরুদ্ধে। রুজু হয়েছে মামলাও। এমনকি ইয়েস ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা রানা কাপুর এবং অন্যান্য প্রাক্তন ডিরেক্টরদের বিরুদ্ধে জারি হয়েছে লুক আউট নোটিস। ইতিমধ্যেই ব্যাঙ্ক পরিচালনার ক্ষেত্রে শীর্ষ কর্তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এরপরই রানা কাপুরের মুম্বইয়ের বাড়িতে তল্লাশি চালান ইডি কর্তারা। যদিও রানা কাপুরের দাবি, গত ১৩ মাস ধরে ব্যাঙ্কের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই। তাই এসব ঘটনার বিন্দুবিসর্গও জানেন না তিনি। প্রসঙ্গত ২০১৯ সালে একটি বেসরকারি সংস্থাকে তাঁর ইয়েস ব্যাঙ্কের অংশীদারিত্ব বিক্রি করে দেন রানা কাপুর। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় জারি হওয়া একটি বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে, ইয়েস ব্যাঙ্কের গ্রাহকরা সর্বোচ্চ ৫০ হাজার টাকার বেশি তুলতে পারবেন না।৩ এপ্রিল পর্যন্ত এই নয়া নির্দেশ বলবৎ থাকবে বলে জানানো হয়েছে। ওই নির্দেশে আরও বলা হয়েছে, ইয়েস ব্যাঙ্কের কাজকর্মের সূচনা এবং কাজ চালিয়ে যাওয়ার পদক্ষেপ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।রিজার্ভ ব্যাঙ্কের আবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে সরকার। তবে টাকা তোলার ঊর্ধ্বসীমা ঘোষিত হলেও, চিকিৎসা, উচ্চশিক্ষা, বিয়ে– এই ধরনের কোনও বিষয়ে জরুরি ভিত্তিতে বেশি টাকার প্রয়োজন হলে তা তোলা যাবে বলেও ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে রিজার্ভ ব্যাঙ্ক নিজেও আরও একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, “ব্যাঙ্কের আর্থিক গুরুতর আর্থিক অবনতির কথা মাথায় রেখে ৩০ দিনের জন্য বোর্ডের হস্তান্তর করা হচ্ছে।” এর আগে জানা গেছিল, ইয়েস ব্যাঙ্কের পার্টনারশিপ কেনার জন্য স্টেট ব্যাঙ্কের নেতৃত্বে তৈরি করা কনসোর্টিয়ামের অনুমোদন দিয়েছে সরকার। এবার রিজার্ভ ব্যাঙ্কের বিজ্ঞপ্তিতে বলা হল, “ব্যাঙ্কে যাঁরা টাকা জমা রেখেছেন তাঁদের বিশ্বাস ফের ফিরিয়ে আনতেই এই পদক্ষেপ করা হয়েছে। আরও কিছু প্রকল্পও তৈরি করার কথা ভাবা হয়েছে। কিন্তু এই মুহূর্তে তাদের হাতে কোনও বিকল্প ছিল না বলে সরকারকে সিদ্ধান্ত নিতে বলেছে তারা।” ইয়েস ব্যাঙ্ক নিয়ে অনেকদিন ধরেই সংকট সৃষ্টি হয়েছিল। গত বৃহস্পতিবার সব জানাজানি হয়ে যায়। ইয়েস ব্যাঙ্কে সংকট দেখা দেওয়ার পরে শুক্রবার প্রথম বিবৃতি দেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তাঁর কথায়, “রিজার্ভ ব্যাঙ্ক এবং সরকার, উভয়েই ইয়েস ব্যাঙ্কের বিষয়টি দেখছে। আমরা সকলের স্বার্থে কোনও পদক্ষেপ নেব।” পরে অর্থমন্ত্রী বলেন, রিজার্ভ ব্যাঙ্ক তাঁকে জানিয়েছে, ইয়েস ব্যাঙ্কের সংকট কাটাতে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। তিনি নিজেও নিয়মিত যোগাযোগ রাখবেন রিজার্ভ ব্যাঙ্কের সঙ্গে। ইয়েস ব্যাঙ্কের সমস্যা সমাধানে কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেদিকে নজর রাখবেন।

```