Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

খতম আইসিস শীর্ষনেতা আল-বাগদাদি! জল্পনা ট্রাম্পের টুইটে

দ্য ওয়াল ব্যুরো : সিরিয়াতে গোপন হামলায় কি নিহত হয়েছেন আইসিস জঙ্গিগোষ্ঠীর শীর্ষনেতা আবু বকর আল-বাগদাদি? তাহলে কি ওসামা বিন লাদেনের পর ফের কোনও শীর্ষ জঙ্গিনেতাকে খতম করল মার্কিন সেনা? সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি টুইটে

খতম আইসিস শীর্ষনেতা আল-বাগদাদি! জল্পনা ট্রাম্পের টুইটে

শেষ আপডেট: 27 October 2019 05:32

দ্য ওয়াল ব্যুরো : সিরিয়াতে গোপন হামলায় কি নিহত হয়েছেন আইসিস জঙ্গিগোষ্ঠীর শীর্ষনেতা আবু বকর আল-বাগদাদি? তাহলে কি ওসামা বিন লাদেনের পর ফের কোনও শীর্ষ জঙ্গিনেতাকে খতম করল মার্কিন সেনা? সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি টুইটে সেই জল্পনা বেড়েছে। হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, রবিবার বড় ঘোষণা করতে চলেছেন ট্রাম্প। সেই ঘোষণার দিকেই তাকিয়ে গোটা বিশ্ব। আমেরিকার সময় অনুযায়ী শনিবার রাতে ট্রাম্প টুইট করেছিলেন, "এইমাত্র বিশাল বড় একটা ঘটনা ঘটল।" ট্রাম্পের এই টুইটের পরেই শুরু হয় জল্পনা। কী এমন ঘটল যা খুলে বললেন না মার্কিন প্রেসিডেন্ট। অনেক রকম সম্ভাবনার কথা উড়ে আসে। তার মধ্যেই সিরিয়ায় হামলার কথাও শোনা যায়। হোয়াইট হাউস সূত্রে খবর, সিরিয়ায় আইসিস জঙ্গিদমনে ছাড়পত্র দিয়েছিলেন প্রেসিডেন্ট। তারপরেই সেনা সেখানে গোপন অভিযান করে। তাদের মূল লক্ষ্য ছিলেন আইসিস নেতা আল-বাগদাদি। অভিযান যে হয়েছে সে ব্যাপারে অবশ্য নিশ্চিত করেছে মার্কিন সেনা। তাহলে কি সেই অভিযানেই নিহত হয়েছেন আল-বাগদাদি। কারণ ২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে এরকমই এক গোপন অভিযানে খতম হয়েছিলেন আলকায়দা প্রধান ওসামা বিন লাদেন। সেই স্মৃতিই ফের ফিরে আসছে। সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউসের এক শীর্ষ আধিকারিক নিশ্চিত করেছেন, আল-বাগদাদিকে লক্ষ্য করেই হামলা চালিয়েছে মার্কিন সেনা। বেশ কিছুদিন আগে থেকে এই হামলার ব্যাপারে পরিকল্পনা হয়েছে। বাগদাদি কোথায় থাকতে পারেন সেই বিষয়ে বিস্তর খোঁজখবর নেওয়া হয়েছে। তারপর প্রেসিডেন্টের সবুজ সিগন্যালের পরেই হামলা চালানো হয়েছে। আমেরিকার সংবাদপত্র নিউজউইক ইতিমধ্যেই দাবি করেছে এই হামলায় আল-বাগদাদি নিহত হয়েছেন। অবশ্য এই অভিযানের ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি। সবাই তাকিয়ে রয়েছেন ট্রাম্পের দিকে। রবিবার ট্রাম্পের বার্তাতেই বোঝা যাবে কী বিশাল ঘটনা ঘটেছে।

পড়ুন, দ্য ওয়ালের পুজো ম্যাগাজিনে প্রকাশিত গল্প…..


```