Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

করোনা মুক্ত প্রিন্স চার্লস, বেরিয়ে এলেন আইসোলেশন থেকে

দ্য ওয়াল ব্যুরো: রানি দ্বিতীয় এলিজাবেথ ও প্রিন্স ফিলিপ দম্পতির জ্যেষ্ঠ পুত্র ও ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লস করোনা সংক্রমণ থেকে মুক্ত। আইসোলেশন থেকেও বেরিয়ে এসেছেন তিনি। সোমবার তাঁর মুখপাত্রের তরফে এমনটাই জানা গিয়েছে। গত স

করোনা মুক্ত প্রিন্স চার্লস, বেরিয়ে এলেন আইসোলেশন থেকে

শেষ আপডেট: 30 March 2020 13:57

দ্য ওয়াল ব্যুরো: রানি দ্বিতীয় এলিজাবেথ ও প্রিন্স ফিলিপ দম্পতির জ্যেষ্ঠ পুত্র ও ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লস করোনা সংক্রমণ থেকে মুক্ত। আইসোলেশন থেকেও বেরিয়ে এসেছেন তিনি। সোমবার তাঁর মুখপাত্রের তরফে এমনটাই জানা গিয়েছে। গত সপ্তাহে কোভিড ১৯ পজিটিভ ধরা পড়ে ৭১ বছর বয়সী প্রিন্স চার্লসের। তার কয়েক দিন আগে থেকেই করোনার কিছু উপসর্গ দেখা গিয়েছিল তাঁর শরীরে। কোভিড ১৯ পজিটিভ ধরা পড়ার পরেই স্কটল্যান্ডের বির্কহলে আইসোলেশনে চলে যান তিনি। সেখানেই এতদিন ছিলেন প্রিন্স চার্লস। আইসোলেশনে গেলেও সেখান থেকেই নিজের কাজকর্ম করছিলেন তিনি। এই সময়ের মধ্যে ডাক্তাররা বারবার তাঁর শরীরের পরীক্ষা করছিলেন। অবশেষে সোমবার জানানো হয়, করোনা সংক্রমণ থেকে আপাতত মুক্তি তিনি। আর ডাক্তারের পরামর্শ মেনেই আইসোলেশন থেকে বেরিয়ে এসেছেন তিনি। তবে সুস্থ হয়ে উঠলেও আপাতত ডাক্তারদের নির্দেশেই থাকতে হবে তাঁকে। ডাক্তারদের নির্দেশ মতোই নিজের মিটিং ও অন্যান্য কাজ করবেন প্রিন্স চার্লস। অবশ্য প্রিন্স চার্লস আইসলেশন থেকে বেরিয়ে এলেও তাঁর স্ত্রী ক্যামিলা এখনও আইসোলেশনে রয়েছেন। যদিও তাঁর শরীরে করোনাভাইরাসের জীবাণু পাওয়া যায়নি, তারপরেও এই সপ্তাহ তাঁকে আইসোলেশনেই থাকতে হবে। যদি এর মধ্যে তাঁর শরীরে উপসর্গ না দেখা যায়, তাহলে তাঁকে ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। বাকিংহ্যাম প্যালেস থেকে আরও জানানো হয়েছে, করোনা আতঙ্কে ১৯ মার্চ রানি দ্বিতীয় এলিজাবেথ ও তাঁর স্বামী প্রিন্স ফিলিপকে উইন্ডসর ক্যাসলে নিয়ে যাওয়া হয়েছিল। আপাতত সেখানেই তাঁরা রয়েছেন। তাঁরা দু’জনেই সুস্থ বলে জানানো হয়েছে।

```