Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

জানলার শাটার খোলা থাকবে নাকি বন্ধ, প্লেনের মধ্যেই তুমুল ঝগড়া দুই যাত্রীর, দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: ট্রেনে-বাসে জানলার পাশের সিটে বসা নিয়ে তর্ক বা ঝগড়া অনেকের কাছে চেনা ছবি। কিন্তু তা বলে প্লেনের জানলার শাটার খোলা থাকবে নাকি বন্ধ তাই নিয়ে ঝগড়া করতে দেখেছেন কাউকে! এবার এমনটাই হয়েছে। আর বাচ্চাদের মতো সেই ঝগড়ায় সামিল হয়েছেন

জানলার শাটার খোলা থাকবে নাকি বন্ধ, প্লেনের মধ্যেই তুমুল ঝগড়া দুই যাত্রীর, দেখুন ভিডিও

শেষ আপডেট: 20 November 2019 12:14

দ্য ওয়াল ব্যুরো: ট্রেনে-বাসে জানলার পাশের সিটে বসা নিয়ে তর্ক বা ঝগড়া অনেকের কাছে চেনা ছবি। কিন্তু তা বলে প্লেনের জানলার শাটার খোলা থাকবে নাকি বন্ধ তাই নিয়ে ঝগড়া করতে দেখেছেন কাউকে! এবার এমনটাই হয়েছে। আর বাচ্চাদের মতো সেই ঝগড়ায় সামিল হয়েছেন দুই প্রাপ্তবয়স্ক। সাধারণত দেখা যায় যিনি প্লেনের উইন্ডো সিটে বসেন তিনিই ঠিক করেন তার পাশে জানলার শাটার খোলা থাকবে নাকি বন্ধ। তবে এক্ষেত্রে দেখা গিয়েছে পিছনের সিট থেকে ক্রমাগত এক যুবক তার সামনে উইন্ডো সিটের পাশে জানলার শাটার বন্ধ করে দিচ্ছেন। ওই যুবকের দাবি শাটার বন্ধই রাখতে। নইলে নাকি চোখে জোরাল্প আলো পড়ে ভয়ানক সমস্যা হচ্ছে তাঁর। এমন উদ্ভট আবদার মেনে নিতেই মোটেও রাজি নন ওই উইন্ডো সিটের আসল যাত্রী। সাফ জানিয়ে দেন তিনি যখন বসেছেন তখন জানলার শাটার খোলাই থাকবে। ব্যাস এরপরেই শুরু হয় ঝগড়া। কখনও সুর চড়িয়ে কখনও বা স্যার বলে ডেকে কাজ হাসিল করে নিতে চান পিছনের যাত্রী। তবে লাভ হয়নি কোনঅ কিছুতেই। কারণ যতবার পিছনের সিটের যাত্রী শাটার নামিয়ে দিয়েছেন ঠিক ততবারই জানলার শাটার খুলে দিয়েছেন আর এক যাত্রী। https://www.instagram.com/p/B5AVS3dlZo5/ একসময় দেখা যায় পিছনে সিটের যাত্রীকে হাত দিয়ে একপ্রকার ঠেলে সরিয়েই দেন সামনের সিটের যাত্রী। এতেই বেজায় চটে যান পিছনের সিটে বসা যুবক। একটু জোরেই তিনি বলে ওঠেন, "এসব করবেন না। আমায় হাত দিয়ে সরিয়ে দেওয়ার অধিকার আপনার নেই। এমন আচরণ অত্যন্ত অপমানজনক।" দমে যেতে রাজি নন সামনের যাত্রীও। পিছনের যুবকের পাল্টা জবাবে তিনিও বলে ওঠেন, "আপনি চুপচাপ বসে থাকুন। জানলার শাটার খোলাই থাকবে।" ইতিমধ্যেই চিৎকার-চেঁচামেচি শুনে হাজির হন এক সুন্দরী এয়ার হসটেস। কিন্তু তাঁর কোনও কথাতেই কান দেননি এই দুই যুবক। উল্টে নিজেদের মধ্যে ঝগড়া চালিয়ে যেতে থাকেন। শেষ পর্যন্ত অবশ্য যুদ্ধ যেতেন উইন্ডো সিটে বসা যুবক। শাটার খুলে হাত দিয়ে জানলা ধরে বসে থাকতে দেখা যায় তাঁকে। যাতে কোনঅভাবেই পিছনের যাত্রী আর শাটার নামিয়ে দিতে না পারেন। সম্প্রতি ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে এমনই এক ভিডিও। প্রাথমিক ভাবে দুই যুবকের ঝগড়া দেখে হেসে গড়িয়েছেন অনেকে। মজাও পেয়েছিলেন নেটিজেনদের একাংশ। তবে দুই প্রাপ্তবয়স্ক মানুষের এ হেন বাচ্চাদের মতো আচরণ দেখে হতাশ অনেকেই। কেউ বলছেন, "প্লেনের বাকি যাত্রীদের যে এতে বিরক্তি লাগতে পারে সেটা একবারও ভাবেননি এই দু'জন।" কেউবা বলছেন, "সোশ্যাল মিডিয়ায় আপলোড করার জন্যই এই ভিডিও বানানো হয়েছে। ওসব ঝগড়া আসলে সত্যিকারের নয়।"

```