Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ব্রায়ান্টের মৃত্যু হবে হেলিকপ্টার ভেঙেই, টুইটারে লেখা হয়েছিল আট বছর আগে

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেট অধিনায়ক হ্যানসি ক্রোনিয়ের স্মৃতি ফিরে এসেছে রবিবার। হেলিকপ্টার ভেঙে মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত বাস্কেটবল খেলোয়াড় কোবে ব্রায়ান্টের। মৃত্যু হয়েছে তাঁর ১৩ বছরের মেয়ে গিয়ান্নারও

ব্রায়ান্টের মৃত্যু হবে হেলিকপ্টার ভেঙেই, টুইটারে লেখা হয়েছিল আট বছর আগে

শেষ আপডেট: 27 January 2020 12:39

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেট অধিনায়ক হ্যানসি ক্রোনিয়ের স্মৃতি ফিরে এসেছে রবিবার। হেলিকপ্টার ভেঙে মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত বাস্কেটবল খেলোয়াড় কোবে ব্রায়ান্টের। মৃত্যু হয়েছে তাঁর ১৩ বছরের মেয়ে গিয়ান্নারও। কিন্তু তারপরই টুইটারে ছড়িয়ে পড়েছে আট বছরের পুরনো একটি টুইট। যাতে ২০১২ সালে লেখা হয়েছিল, কোবা ব্রায়ান্টের মৃত্যু হবে হেলিকপ্টার দুর্ঘটনায়। আট বছর আগে নোসো নামের একটি টুইটার হ্যান্ডল থেকে লেখা হয়েছিল ওই ভবিষ্যদ্বাণী। এবং তা মিলেও গেল অক্ষরে অক্ষরে। সেই পুরনো টুইট বিদ্যুৎ গতিতে ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকের বক্তব্য এটি ফেক। কিন্তু টুইটারে কেউ একটি টুইট করে ফেললে তা আর এডিট বা সংশোধন করার সুযোগ থাকে না। সেই ফিচার্স টুইটারে নেই। যদিও অনেকেই টুইটার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে জানতে চেয়েছেন, বিষয়টি আসলে কী? এরকম টুইট কি সত্যিই করা হয়েছিল? নাকি ফেক? সোমবার বিকেল পর্যন্ত এ ব্যাপারে কিছু জানায়নি টুইটার। ফলে এনিয়ে নেটিজেনদের মধ্যে কৌতূহল বেড়েছে। https://twitter.com/dotNoso/status/268466325842694144 রবিবার স্থানীয় সময় সকাল ১০টা নাগাদ ক্যালিফোর্নিয়ার কালাবাসাসের পাহাড়ি এলাকায় ভেঙে পড়ে একটি এস-৭৬বি কপ্টার। ওই কপ্টারেই মেয়ে গিয়ান্না ও তার গোটা স্পোর্টস টিমকে নিয়ে যাচ্ছিলেন ৪১ বছরের তারকা খেলোয়াড় কোবে ব্রায়ান্ট। লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফের দফতর সূত্রে খবর, খেলার জন্য মেয়েকে পৌঁছে দিতেই যাচ্ছিলেন ব্রায়ান্ট। মাঝপথেই ঘটে এই দুর্ঘটনা। কালাবাসের পাহাড়ি খাদের মধ্যে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে কপ্টার। প্রাণ যায় ভেতরে থাকা সকল যাত্রীরই। গিয়ান্নার আর এক জন অভিভাবকও ওই কপ্টারে ছিলেন বলে খবর। https://twitter.com/MikeBeas/status/1221585505655185410 বল কুয়াশার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। হেলিকপ্টারটি ভেঙে পড়ে তাতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে পৌঁছন ৫৬ জন দমকলকর্মী ও উদ্ধারকারী দল। অত্যন্ত দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় উদ্ধারকাজে বিলম্ব হয় বলে জানিয়েছেন উদ্ধারকারী দলের সদস্যেরা। পাহাড় বেয়ে ঘটনাস্থলে পৌঁছতে হয়। তার আগেই মৃত্যু হয় সকলের। ১৫ বছর বয়সে এনবিএ-তে খেলার সুযোগ পেয়েছিলেন এই ছ’ফুট ছ’ইঞ্চির তারকা খেলোয়াড়। যত সময় এগিয়েছে তত নিজের রেকর্ড নিজে ভেঙেছেন। মোট পাঁচবার এনবিএ-এর অল স্ট্রার্স দলে সুযোগ পেয়েছিলেন ব্রায়ান্ট। রয়েছে অলিম্পিকে চারটি সোনাও। সব মিলিয়ে তাঁর এমন আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া ক্রীড়া মহলে। কিন্তু রহস্য তৈরি করেছে এই টুইট।

```