Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

বাস্কেটবলের ‘ব্ল্যাক মাম্বা’, কে এই কোবে ব্রায়ান্ট

দ্য ওয়াল ব্যুরো: হেলিকপ্টার ভেঙে মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত বাস্কেটবল খেলোয়াড় কোবে ব্রায়ান্টের। মৃত্যু হয়েছে তাঁর ১৩ বছরের মেয়ে গিয়ান্নারও। রবিবার স্থানীয় সময় সকাল ১০টা নাগাদ ক্যালিফোর্নিয়ার কালাবাসাসের পাহাড়ি এলাকায় ভেঙে

বাস্কেটবলের ‘ব্ল্যাক মাম্বা’, কে এই কোবে ব্রায়ান্ট

শেষ আপডেট: 28 January 2020 07:01

দ্য ওয়াল ব্যুরো: হেলিকপ্টার ভেঙে মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত বাস্কেটবল খেলোয়াড় কোবে ব্রায়ান্টের। মৃত্যু হয়েছে তাঁর ১৩ বছরের মেয়ে গিয়ান্নারও। রবিবার স্থানীয় সময় সকাল ১০টা নাগাদ ক্যালিফোর্নিয়ার কালাবাসাসের পাহাড়ি এলাকায় ভেঙে পড়ে একটি এস-৭৬বি কপ্টার। ওই কপ্টারেই মেয়ে গিয়ান্না ও তার গোটা স্পোর্টস টিমকে নিয়ে যাচ্ছিলেন ৪১ বছরের তারকা খেলোয়াড় কোবে ব্রায়ান্ট। তারকা বাস্কেটবল প্লেয়ারের মৃত্যু সংবাদে শোকের ছায়া ক্রীড়া মহলে। কিন্তু কে এই কোবে ব্রায়ান্ট। কী ভাবেই বা তিনি হয়ে উঠেছিলেন বাস্কেটবলের ‘ব্ল্যাক মাম্বা’।
  • ১৯৭৮ সালের ২৩ অগস্ট আমেরিকার ফিলাডেলফিয়াতে জন্ম কোবের। হাইস্কুলে পড়তে পড়তেই বাস্কেটবল খেলার প্রতি আগ্রহ জন্মায় তাঁর।
  • স্কুলে পড়তেই বাস্কেটবল ক্লাব লস অ্যাঞ্জেলস লেকার্সে সুযোগ পান কোবে। ১৯৯৬ সাল থেকে ২০১৫, দীর্ঘ ২০ বছর লেকার্সের হয়েই খেলেছেন তিনি। এনবিএ-র অন্য দলগুলি অনেক চেষ্টা করেই নিতে পারেনি ব্রায়ান্টকে।
  • খেলোয়াড় হিসেবে লেকার্সের হয়ে পাঁচবার এনবিএ চ্যাম্পিয়ন হন ব্রায়ান্ট। ২০০৮ ও ২০১২ সালে আমেরিকার হয়ে অলিম্পিক্সে বাস্কেটবলে সোনাও জিতেছিলেন এই তারকা।
  • বাস্কেটবল কোর্টে এত দ্রুত জায়গা বদল করতেন ব্রায়ান্ট যে বিপক্ষ দল তাঁকে মার্ক করতে পারত না। কখন কোথা থেকে এসে বল বাস্কেটে জড়িয়ে দেবেন তা বুঝতেই হিমশিম খেতেন বিপক্ষ প্লেয়াররা। কোর্টের মধ্যে তাঁর ক্ষিপ্র গতি ও যখন তখন পয়েন্ট আদায় করে নেওয়ার অদ্ভুত কায়দার জন্য তাঁকে ‘ব্ল্যাক মাম্বা’ বলা হত।
  • ২০১৫ সালে নিজের বাস্কেটবল কেরিয়ার নিয়ে লেখা ব্রায়ান্টের কবিতা অবলম্বনে বানানো স্বল্প দৈর্ঘ্যের অ্যানিমেশন সিনেমা 'ডিয়ার বাস্কেটবল' ২০১৮ সালে অস্কার পুরষ্কার লাভ করে।
  • ২০১৬ সালে অবসর নেন কোবে ব্রায়ান্ট।
  • তারপরেও বাস্কেটবলের সঙ্গেই যুক্ত ছিলেন তিনি। নিজের অ্যাকাডেমি তৈরি করেন। সেখানেই হেলিকপ্টারে করে যাওয়ার সময় দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর।
  • অবশ্য তাঁর কেরিয়ারে একটা সময় কালিও লেগেছিল। ২০০৩ সালে কোবে ব্রায়ান্টের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এসেছিল। সেই অভিযোগের পরে নিজের দোষ স্বীকার করে নিয়ে ক্ষমাও চেয়েছিলেন ব্রায়ান্ট।

```