Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

জেলেই আত্মহত্যা নাবালিকা মেয়েদের পাচার করে সেক্স র‍্যাকেট চালানোয় অভিযুক্ত মার্কিন ধনকুবেরের

দ্য ওয়াল ব্যুরো : নাবালিকা মেয়েদের পাচার করে এনে যৌন সম্পর্ক ও সেক্স র‍্যাকেট চালানোর দায়ে জেল হেফাজতে ছিলেন আমেরিকার বিলিয়নেয়ার ব্যবসায়ী জেফরি এপস্টেইন। সাজা ঘোষণার জেলেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন তিনি। ঘটনাটি ঘটে শনিবার সকাল সাড়ে ৭টা

জেলেই আত্মহত্যা নাবালিকা মেয়েদের পাচার করে সেক্স র‍্যাকেট চালানোয় অভিযুক্ত মার্কিন ধনকুবেরের

শেষ আপডেট: 10 August 2019 16:08

দ্য ওয়াল ব্যুরো : নাবালিকা মেয়েদের পাচার করে এনে যৌন সম্পর্ক ও সেক্স র‍্যাকেট চালানোর দায়ে জেল হেফাজতে ছিলেন আমেরিকার বিলিয়নেয়ার ব্যবসায়ী জেফরি এপস্টেইন। সাজা ঘোষণার জেলেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন তিনি। ঘটনাটি ঘটে শনিবার সকাল সাড়ে ৭টা নাগাদ। নিউ ইয়র্কের মেট্রোপলিটন কারেকশনাল সেন্টারে তাঁর সেলে সকালে উদ্ধার হয় দেহ। সেখানেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন এই ধনকুবের। জুলাই মাসে জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ার পরেও একবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। সে বার বেঁচে যান। গলায় সামান্য ক্ষত নিয়ে তাঁকে উদ্ধার করেন জেলের নিরাপত্তারক্ষীরা। কিন্তু এ বার আর তা হলো না। নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে, শুক্রবার গভীর রাতে সবার আড়ালে গলায় দড়ি দেন এপস্টেইন। সেই সময় তাঁর সেলের কাছে কোনও নিরাপত্তারক্ষী না থাকায় কেউ দেখতে পাননি। কিন্তু জেলের ভিতরে কীভাবে তিনি দড়ি জোগার করলেন, সে ব্যাপারেই অবাক হচ্ছে পুলিশ। এই ব্যাপারে জেলের মধ্যেই কেউ তাঁকে সাহায্য করেছিল কিনা, সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, অনেক নাবালিকা মেয়েকে পাচার করে এনেছিলেন এপস্টেইন। তাদের সঙ্গে জোর করে যৌন সম্পর্ক করতেন ৬৬ বছর বয়সী এই ব্যবসায়ী। কিন্তু এ বছরের শুরুতেই সেই কথা জানাজানি হয়ে যায়। তারপরেই পুলিশ তাঁকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করা হয়। আদালতে দাঁড়িয়ে অবশ্য নিজেকে নির্দোষ বলেই দাবি করেন এপস্টেইন। আদালত জানায়, তিনি দোষী প্রমাণিত হলে ৪৫ বছর পর্যন্ত সাজা হতে পারে তাঁর। পুলিশ জানিয়েছে, তদন্তের গতিপ্রকৃতি যেদিকে যাচ্ছিল, তাতে কিছুদিনের মধ্যেই দোষী প্রমাণিত হতেন তিনি। আর তাই তার আগেই আত্মহত্যা করলেন এপস্টেইন। .

```