Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

ছ'দিন ছ'বার সেক্স! 'আলিবাবা'-র কর্মীদের পরামর্শ খোদ মালিক জ্যাক মা-এর

দ্য ওয়াল ব্যুরো: ছ’দিন ছ’বার সেক্স করুন। নিজের কোম্পানির কর্মীদের এমন পরামর্শই দিলেন বিশ্ব বিখ্যাত ই-কমার্স সংস্থা ‘আলিবাবা’-র প্রতিষ্ঠাতা জ্যাক মা। নিজের অদ্ভুত অদ্ভুত তত্ত্বের জন্য হামেশাই সংবাদ শিরোনামে থাকেন চিনের ধনীতম ব্যক্তি জ্যাক। ত

ছ'দিন ছ'বার সেক্স! 'আলিবাবা'-র কর্মীদের পরামর্শ খোদ মালিক জ্যাক মা-এর

শেষ আপডেট: 14 May 2019 10:45

দ্য ওয়াল ব্যুরো: ছ’দিন ছ’বার সেক্স করুন। নিজের কোম্পানির কর্মীদের এমন পরামর্শই দিলেন বিশ্ব বিখ্যাত ই-কমার্স সংস্থা ‘আলিবাবা’-র প্রতিষ্ঠাতা জ্যাক মা। নিজের অদ্ভুত অদ্ভুত তত্ত্বের জন্য হামেশাই সংবাদ শিরোনামে থাকেন চিনের ধনীতম ব্যক্তি জ্যাক। তবে বিশ্বের প্রথম সারির ই-কমার্স সংস্থার মাথা জ্যাক মা এ বার সামনে এনেছেন এক চরম অদ্ভুত তত্ত্ব। তাও আবার কোম্পানির কর্মীদের বিয়ের আসরে হাজির নবদম্পতিদের উদ্দেশে এমনটা বলেছেন জ্যাক।
কদিন আগেই জ্যাক মা তাঁর কোম্পানির কর্মীদের উদ্দেশে বলেছিলেন, সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত অফিসে কাজ করুন। দিনের বেশিরভাগ সময়টা নিজের কোম্পানিকে দিন। তাঁর এই তত্ত্বের নাম দিয়েছিলেন ‘996’। এ বার ফের শিরোনামে জ্যাক। নিয়ে এলেন আরও এক নতুন তত্ত্ব। কোম্পানির কর্মীদের গ্রুপ ওয়েডিং-এ গিয়ে জানালেন ছ’দিন ছ’বার সেক্স করুন। এ বার তত্ত্বের নাম দিয়েছেন ‘669’। তবে এই ছ’দিন ছ'বার সেক্স বলতে ঠিক কী বোঝাতে চেয়েছেন জ্যাক, তা নিয়ে ধোঁয়াশা রয়েই গিয়েছে। কারণ নিজের এ হেন মন্তব্যের ব্যাপারে খোলসা করে কিছুই বলেননি চিনের এই ধন কুবের।
আলিবাবা-র হেডিকোয়ার্টার রয়েছে পূর্ব চিনের হ্যাংঝাউ প্রদেশে। প্রতিবছর ১০ মে সেখানে আয়োজিত হয় ‘গ্রুপ ওয়েডিং’। কতকটা ওই ‘গণবিবাহ’-এর মতো। চলতি বছর এই রাজকীয় বিয়ের আসরে হাজির ছিলেন ১০২টি দম্পতি। জমজমাট বিয়ের আসরে হাজির ছিলেন ‘আলিবাবা’-র প্রধান জ্যাক মা-ও। অনুষ্ঠান চলার মাঝে আচমকাই জ্যাক বলে ওঠেন, “বিয়ে মানে কেবল একসঙ্গে থাকা নয়। বরং একসঙ্গে সন্তানের জন্ম দেওয়াই এখানে গুরুত্বপূর্ণ। শুধু কাজ করলেই হবে না। জীবনকে উপভোগ করতে হবে। তাই ছ’দিন ছ’বার সেক্স করুন।“ এখানেই থামেননি জ্যাক। তিনি আরও বলেছেন যে কতক্ষণ আপনি সেক্স করবেন সেটাই আসল ব্যাপার। প্রসঙ্গত চিনা ভাষায় ৯ বা 'জিউ' কোনও জিনিসের সময়কাল কতটা দীর্ঘ তা বোঝাতেই ব্যবহার হয়। আর সেই জন্যই বোধহয় জ্যাকের দু’টি অদ্ভুত তত্ত্বেই জায়গা করে নিয়েছে এই ৯ বা 9।
চিনের সোশ্যাল সাইট উইবো-তে রয়েছে ‘আলিবাবা’-র অফিশিয়াল পেজ। সেখানেও শেয়ার করা হয়েছে কোম্পানির মালিকের এ হেন অদ্ভুত তত্ত্ব। সঙ্গে রয়েছে একটা চোখ মারার (উইঙ্কিং) ইমোজি। এরপর থেকেই সমালোচনার ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই জ্যাককে মানসিক ভারসাম্যহীন বলেও অ্যাখ্যা দিয়েছেন অনেকেই। কেউ কেউ আবার মজা করে বলেছেন, “ওঁঁর কথামতো আলিবাবা-র কর্মীরা দিনের ১২ ঘণ্টা অফিসে সময় দেবেন। তারপর বাড়ি ফিরে সেক্স করার এনার্জি কোথায় থাকবে? তাও আবার ছ’বার?” অনেকেই আবার বলেছেন, জ্যাকের এ হেন মন্তব্য শিশুমনেও খারাপ প্রভাব ফেলবে। তাই কোনওভাবেই এসব গ্রহণযোগ্য নয়।

```