Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

বাড়ছে করোনা সংক্রমণ, ভারতের সঙ্গে বিমান পরিষেবা বন্ধ করল সৌদি আরব

দ্য ওয়াল ব্যুরোঃ ভারতে করোনা সংক্রমণ বাড়তে থাকায় এবার ভারতের সঙ্গে বিমান পরিষেবা বন্ধ করল সৌদি আরব। এর আগে করোনা বিধি ভাঙায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস চলাচল বন্ধ করেছিল দুবাই। তবে শুধু এয়ার ইন্ডিয়া নয়, ভারতের সঙ্গে সব রকমের বিমান পরিষেবা বন্ধ ক

বাড়ছে করোনা সংক্রমণ, ভারতের সঙ্গে বিমান পরিষেবা বন্ধ করল সৌদি আরব

শেষ আপডেট: 23 September 2020 12:31

দ্য ওয়াল ব্যুরোঃ ভারতে করোনা সংক্রমণ বাড়তে থাকায় এবার ভারতের সঙ্গে বিমান পরিষেবা বন্ধ করল সৌদি আরব। এর আগে করোনা বিধি ভাঙায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস চলাচল বন্ধ করেছিল দুবাই। তবে শুধু এয়ার ইন্ডিয়া নয়, ভারতের সঙ্গে সব রকমের বিমান পরিষেবা বন্ধ করল সৌদি আরব। সৌদি আরবের জেনারেল অথরিটি অফ সিভিল অ্যাভিয়েশনের তরফে জানানো হয়েছে, “ভারত, ব্রাজিল ও আর্জেন্টিনার সঙ্গে বিমান পরিষেবা বন্ধ করা হয়েছে। এই দেশগুলি থেকে কোনও যাত্রী এই মুহূর্তে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না। তবে যদি সরকারের অতিথি হয়ে হয়ে কেউ আসেন, তাহলে তাঁদের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।” এই বিবৃতিতে আরও জানানো হয়েছে, শুধুমাত্র বিমান নয়, চার্টার্ড ফ্লাইটের ক্ষেত্রেও একই নিয়ম রয়েছে। অর্থাৎ এই দেশগুলি থেকে চার্টার্ড ফ্লাইটও আসতে পারবে না সৌদি আরবে। এর আগে দু’জন করোনা পজিটিভ রিপোর্ট থাকা যাত্রীকে নিয়ে যাওয়ার জন্য এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল দুবাই সিভিল অ্যাভিয়েশন অথরিটি। যদিও শনিবার থেকে ফের সেই পরিষেবা শুরু হয়েছে বলে খবর। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহীতে প্রচুর সংখ্যায় ভারতীয় থাকেন। সংযুক্ত আরব আমিরশাহীর সবথেকে জনবহুল শহর হল দুবাই। ভারতে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর গত ২৩ মার্চ থেকে বন্ধ করে দেওয়া হয় আন্তর্জাতিক বিমান পরিষেবা। এখনও সেই পরিষেবা শুরু হয়নি। বন্দে ভারত মিশনের আওতায় ও কয়েকটি দেশের সঙ্গে এয়ার বাবল চুক্তির মাধ্যমে পরিষেবা চালানো হচ্ছিল। তার মধ্যে অন্যতম দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহী। গত শুক্রবার ভারত থেকে হংকংয়ে যাওয়ার পরে কিছু যাত্রীর কোভিড রিপোর্ট পজিটিভ আসে। তারপরেই রবিবার থেকে আগামী ৩ অক্টোবর পর্যন্ত ভারতের সঙ্গে বিমান পরিষেবা বন্ধ রাখার কথা জানিয়েছে হংকং। এবার আরও একটি দেশ পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নিল। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ৫৬ লাখ ৪৬ হাজার ১০ জন। মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৯০ হাজার ২০ জন। অবশ্য তার সঙ্গে সুস্থতার সংখ্যাও বাড়ছে। গত কয়েক দিন ধরে দৈনিক সংক্রমণের থেকে বেশি হচ্ছে দৈনিক সুস্থতার সংখ্যা। এই পরিসংখ্যান আশা যোগাচ্ছে।

```