
শেষ আপডেট: 2 October 2018 11:32
এ ঘটনায় রাশিয়া ও ইজরায়েলের মধ্যে উত্তেজনা দেখা দেয়। রাশিয়া সিরিয়ার সুরক্ষার কথা ভেবে সিরিয়াকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে বলে। তেল আভিভ সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলেও মস্কো সে কথায় কর্ণপাত করেনি। শনিবার মস্কোতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, সিরিয়াকে রাশিয়া এরইমধ্যে এস-৩০০ সরবরাহ শুরু করেছে।
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রুশ পদক্ষেপকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে মন্তব্য করেছেন। ইজরায়েলের সেনাকর্তারা বলেছেন, সিরিয়াকে দেওয়া রাশিয়ান এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তেল আভিভের জন্য মারাত্মক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। টাইমস অব ইজরাইল জানিয়েছে, রাশিয়ার এই উস্কানিমূলক পদক্ষেপ মোকাবিলার জন্য ইজরায়েল তৈরী। তাই মধ্যপ্রাচ্যের আকাশে আবার যুদ্ধের মেঘ জমতে শুরু করেছে।