Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

ধেয়ে আসছে হারিকেন 'ফ্লোরেন্স', রেড অ্যালার্ট জারি ক্যারোলিনায়

দ্য ওয়াল ব্যুরো: ধেয়ে আসছে 'ফ্লোরেন্স'। আর তার জেরেই কার্যত যুদ্ধকালীন তৎপরতা শুরু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যারোলিনায়। জারি করা হয়েছে রেড অ্যালার্ট। মায়ামি ন্যাশনাল হারিকেন সেন্টারের তরফে জানানো হয়েছে, হারিকেন ফ্লোরেন্স বর্তমানে চতুর

ধেয়ে আসছে হারিকেন 'ফ্লোরেন্স', রেড অ্যালার্ট জারি ক্যারোলিনায়

শেষ আপডেট: 11 September 2018 05:52

দ্য ওয়াল ব্যুরো: ধেয়ে আসছে 'ফ্লোরেন্স'। আর তার জেরেই কার্যত যুদ্ধকালীন তৎপরতা শুরু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যারোলিনায়। জারি করা হয়েছে রেড অ্যালার্ট। মায়ামি ন্যাশনাল হারিকেন সেন্টারের তরফে জানানো হয়েছে, হারিকেন ফ্লোরেন্স বর্তমানে চতুর্থ ক্যাটেগরিতে পরিণত হয়েছে। এর ক্ষমতা প্রতিনিয়ত বেড়েই চলেছে। স্থলভাগে আঘাত করার সময় এর গতিবেগ থাকবে ঘণ্টায় ১৪০ মাইল বা ২২০ কিলোমিটার। এই বছর আমেরিকায় আছড়ে পড়া হারিকেনগুলির মধ্যে এটি সবচেয়ে বেশি শক্তিশালী। এমনকী গত ৩০ বছরে ক্যারোলিনায় এই রকমের ঘুর্ণিঝড়ের আগমন হয়নি। আর তার জেরেই সমুদ্রের কাছাকাছি অঞ্চল থেকে ১ মিলিয়নেরও বেশি মানুষকে সরিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। উত্তর ও দক্ষিণ ক্যারোলিনা, দুই অঞ্চল থেকেই মানুষদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। দক্ষিণ ক্যারোলিনা থেকে ১ মিলিয়নের বেশি মানুষ ও উত্তর ক্যারোলিনা থেকে ৫০ হাজারের বেশি মানুষকে নিরাপদ উঁচু স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। এ ছাড়াও ভার্জিনিয়া ও মেরিল্যান্ড থেকেও মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তবে ইতিমধ্যেই সমুদ্র উত্তাল হতে শুরু করেছে। ঢেউয়ের ধাক্কায় বেশ কিছু জায়গায় সমুদ্র তীরবর্তী রাস্তায় ভাঙন ধরছে। ফলে বেশ কিছু জায়গায় যানজটের সৃষ্টি হয়েছে। তাই মানুষকে নিরাপদ জায়গায় নিয়ে যেতেও সমস্যা হচ্ছে। মায়ামি ন্যাশনাল হারিকেন সেন্টারের তরফে জানানো হয়েছে বৃহস্পতিবার নাগাদ এই হারিকেনের আছড়ে পড়ার সম্ভাবনা ক্যারোলিনাতে।

```