Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

করোনা আতঙ্ক বাকিংহাম প্যালেসে, সরানো হল কুইন এলিজাবেথ এবং প্রিন্স ফিলিপকে

দ্য ওয়াল ব্যুরো: করোনা আতঙ্ক এবার বাকিংহাম প্যালেসেও। রানি এলিজাবেথকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে উইন্ডসর ক্যাসেলে। কুইন এলিজাবেথের সঙ্গে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে প্রিন্স ফিলিপকেও। রাজ পরিবার সূত্রে খবর, রাজা এবং রানি দু'জনকেই কোয়ারেন্টাইনে পাঠানো

করোনা আতঙ্ক বাকিংহাম প্যালেসে, সরানো হল কুইন এলিজাবেথ এবং প্রিন্স ফিলিপকে

শেষ আপডেট: 15 March 2020 14:04

দ্য ওয়াল ব্যুরো: করোনা আতঙ্ক এবার বাকিংহাম প্যালেসেও। রানি এলিজাবেথকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে উইন্ডসর ক্যাসেলে। কুইন এলিজাবেথের সঙ্গে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে প্রিন্স ফিলিপকেও। রাজ পরিবার সূত্রে খবর, রাজা এবং রানি দু'জনকেই কোয়ারেন্টাইনে পাঠানো হতে পারে। নরফ্লকের রয়্যাল সান্দ্রিংহাম এস্টেটে কোয়ারেন্টাইনের ব্যবস্থাও করা হয়েছে। ব্রিটেনে ইতিমধ্যেই করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১১৪০। আগামী দিনে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। আর তার জন্যই কুইন এলিজাবেথ এবং প্রিন্স ফিলিপকে কোয়েরান্টাইনে রাখা হতে পারে। অন্যদিকে বাকিংহাম প্যালেস সূত্রে খবর, রাজা এবং রানি দু'জনেই সুস্থ রয়েছেন। কয়েক সপ্তাহ পরেই রানি এলিজাবেথের জন্মদিন। সেসময় তাঁর সঙ্গে দেখা করতে আসবেন অনেকেই। এমনিতেও বাকিংহাম প্যালেসে রানির সঙ্গে দেখা করতে আসেন অনেকেই। আর এখন পরিস্থিতি বেশ খারাপ। তাই আগেভাগেই সতর্কতার খাতিরে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে রাজ পরিবার সূত্রে খবর। উইন্ডসর ক্যাসেল বাকিংহাম থেকে প্রায় ২৫ মাইল দূরে অবস্থিত। সেখানে মানুষজনের আনাগোনা অনেকটাই কম। তাই সুরক্ষার খাতিরে সেখানেই আপাতত রয়েছে কুইন এলিজাবেথ এবং তাঁর স্বামী প্রিন্স ফিলিপ। আগামীদিনে বাকিংহাম প্যালেসের বিভিন্ন কর্মসূচি কী ভাবে চলবে তা পরিস্থিতি অনুযায়ী পরে জানানো হবে বলে জানিয়েছেন রাজ পরিবারের মুখপাত্র। এর পাশাপাশি বাকিংহাম প্যালেসে যাঁরা আসছেন তাঁদের খুঁটিয়ে পরীক্ষা-নিরিক্ষা করা হচ্ছে। ব্রিটেনে ক্রমাগত ভয়াল রূপ নিয়েছে নোভেল করোনাভাইরাস। একদিনের মধ্যেই ১১ থেকে বেড়ে মৃতের সংখ্যা হয়েছে ২১। সারা দেশে করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত ৫৩০০ জনের। আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৪২ হাজার। করোনার গ্রাসে ধুঁকছে বিশ্বের ১৩৫টি দেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে মহামারী হিসেবে ঘোষণা করেছে ইতিমধ্যেই।

```