
শেষ আপডেট: 16 September 2018 13:20
রিসেপ তায়েপ এরদোয়ান ২০১৪ সাল থেকেই তুরস্কের প্রেসিডেন্ট পদে আসীন। তার আগে ১৯৯৪ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত ইস্তানবুলের মেয়র ছিলেন। ২০০৩ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তুরস্কের প্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করেন। নিজের অনুগামীদের তুরস্কের অতীত ঐতিহ্য মনে করিয়ে দিতে ভালোবাসেন এরদোয়ান। নিজের রাজনৈতিক দল 'জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট(একে)' সমর্থকদের ‘অটোমান সুলতানদের নাতিপুতি’ বলে থাকেন মজা করে। ২০১৭ সালে সরকারি অনুষ্ঠানে এরদোয়ান বলেন, ২০৩০ সালের মধ্যে তুরস্ক অটোমান সাম্রাজ্যর মতোই ক্ষমতাধর ও প্রভাবশালী হবে।
কাতারের ধনকুবের আমির শেখ তামিম বিন হামাদএরদোয়ান আল-থানি, প্রেসিডেন্ট এরদোয়ানের পছন্দের মানুষ। দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদে নির্বাচিত হবার পর এরদোয়ানকে সবার আগে অভিনন্দন জানিয়েছিলেন এই ধনকুবের শেখ। এ বার উপহার দিলেন বিমান।
বিশ্বের সর্ববৃহৎ এবং সবচেয়ে দামী ব্যক্তিগত বিমান 'বোয়িং ৭৪৭-৮' কেনা হয়েছে ফ্রান্স থেকে। দাম পড়েছে ৪০০ মিলিয়ন ডলার। বিমানটিতে রয়েছে বিলাসবহুল বসার জায়গা, লাউঞ্জ, রিসেপশন রুম, নিজস্ব হাসপাতাল, বোর্ডরুম, প্যানাসনিকের সাউন্ড সিস্টেম, নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। বলাই বাহুল্য এ হেন উপহার পেয়ে ভীষণ খুশী প্রেসিডেন্ট এরদোয়ান।