উল্টে গেল প্রিন্স ফিলিপের ল্যান্ড রোভার, দিব্যি হেঁটেচলেই প্রাসাদে ফিরলেন সাতানব্বইয়ের তরুণ
দ্য ওয়াল ব্যুরো: বয়স ৯৮ ছুঁইছুঁই। তবে এখনও তিনি যথেষ্ট ডাকাবুকো। এমনকী মাঝে মাঝেই গাড়িও ড্রাইভ করেন। তিনি ব্রিটেনের 'প্রিন্স ফিলিপ'। রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী।
তবে সম্প্রতি তাঁর গাড়ি পড়েছিল দুর্ঘটনার কবলে। ৯৮তম জন্মদিনের পাঁচমাস আগেই
শেষ আপডেট: 18 January 2019 07:52
দ্য ওয়াল ব্যুরো: বয়স ৯৮ ছুঁইছুঁই। তবে এখনও তিনি যথেষ্ট ডাকাবুকো। এমনকী মাঝে মাঝেই গাড়িও ড্রাইভ করেন। তিনি ব্রিটেনের 'প্রিন্স ফিলিপ'। রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী।
তবে সম্প্রতি তাঁর গাড়ি পড়েছিল দুর্ঘটনার কবলে। ৯৮তম জন্মদিনের পাঁচমাস আগেই নিজের ল্যান্ড রোভারের দুর্ঘটনা ঘটিয়েছেন প্রিন্স ফিলিপ। পুলিশ জানিয়েছে, এ দিন অবশ্য প্রিন্স গাড়ি চালাচ্ছিলেন না। তাঁর বদলে এ দিন স্টিয়ারিংয়ে ছিলেন তাঁর ড্রাইভার। আচমকাই ঘটে দুর্ঘটনা। নরফোকের কাছে রানির সানড্রিংহাম এস্টেটের কাছে ফিলিপের ল্যান্ড রোভারের সঙ্গে ধাক্কা লাগে আর একটি গাড়ির। প্রকাশ্যে আসা ছবিতে দেখা গিয়েছে, একেবারে কাত হয়ে রাস্তায় উল্টে পড়ে রয়েছে প্রিন্স ফিলিপের বিলাসবহুল ল্যান্ড রোভার। গাড়ির সামনের অংশ অনেকটাই ভেঙেচুরে গিয়েছে। সেই সঙ্গে গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে গাড়ির জানলার কাচ।

তবে গাড়ির ক্ষতির পরিমাণ বিপুল হলেও চোট পাননি প্রিন্স ফিলিপ। দিব্যি সুস্থ রয়েছেন তিনি। তবে চোট পেয়েছেন অন্য গাড়ির চালক। ওই গাড়িতে থাকা এক মহিলার হাতে লেগেছে সামান্য চোট। স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ দিকে গাড়ির চালকরা মদ্যপ ছিলেন কিনা তা জানার জন্য দুই গাড়ির চালকদেরই পরীক্ষা করা হয়েছিল। আর সেই পরীক্ষায় ভালোভাবেই পাশ করেছেন দুই গাড়ির চালক। পুলিশ জানিয়েছে, কেউই মদ্যপ ছিলেন না। তাঁদের অনুমান সম্ভবত নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই দুর্ঘটনা ঘটেছে।
২০১৭ সালে জনতার আড়ালে চলে গিয়েছিলেন প্রিন্স ফিলিপ। এই পর্যন্ত প্রায় ২২ হাজার ইভেন্টে অংশ নিয়েছিলেন তিনি। দিয়েছেন সাড়ে পাঁচ হাজার স্পিচও। তবে অবসর নেওয়ার ৫ বছর পর বাকিংহাম প্যালেসের তরফে জানানো ফের রাজ ঘরানার অফিশিয়াল কাজে যোগ দিচ্ছেন তিনি। কারণ নিজের সব দায়িত্বই নাকি প্রিন্স পালন করতে চান।