Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

৪০টি খুলি, ডজনখানেক হাড়, একটি ভ্রূণ, ড্রাগ মাফিয়াদের ডেরায় তল্লাশি চালিয়ে শিউরে উঠল পুলিশও

দ্য ওয়াল ব্যুরো: মেক্সিকো সিটির বুকে দিন দিন বেড়েই চলেছে ড্রাগ মাফিয়াদের রমরমা। পাচারকারীদের জালে ফেলতে তাই অনেক দিন ধরেই তৎপর মেক্সিকো সিটির পুলিশ। সম্প্রতি সূত মারফত খবর পেয়ে ড্রাগ মাফিয়াদের একটি আস্তানায় হানা দিয়েছিল তারা। তবে তল্লাশি চা

৪০টি খুলি, ডজনখানেক হাড়, একটি ভ্রূণ, ড্রাগ মাফিয়াদের ডেরায় তল্লাশি চালিয়ে শিউরে উঠল পুলিশও

শেষ আপডেট: 28 October 2019 06:00

দ্য ওয়াল ব্যুরো: মেক্সিকো সিটির বুকে দিন দিন বেড়েই চলেছে ড্রাগ মাফিয়াদের রমরমা। পাচারকারীদের জালে ফেলতে তাই অনেক দিন ধরেই তৎপর মেক্সিকো সিটির পুলিশ। সম্প্রতি সূত মারফত খবর পেয়ে ড্রাগ মাফিয়াদের একটি আস্তানায় হানা দিয়েছিল তারা। তবে তল্লাশি চালিয়ে যা উদ্ধার হয়েছে তাতে শিউরে উঠেছেন দুঁদে পুলিশকর্তারাও। ৪০টি খুলি, ডজন খানেক হাড় এবং কাচের পাত্রে একটি ভ্রূণ উদ্ধার হয়েছে ওই ডেরা থেকে। মেক্সিকো সিটির টেপিটো অঞ্চল। ঐতিহাসিক জায়গা হিসেবেই বরাবর বিখ্যাত। তবে হালফিলে এই এলাকার অলিগলিতেই গজিয়ে উঠেছে ড্রাগ মাফিয়াদের ডেরা। ক'দিন আগেই ব্যাপক ধরপাকড় চালিয়ে এই এলাকা থেকে ৩১ জন সন্দেহভাজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের অনুমান এদের অনেকেই কুখ্যাত ড্রাগ মাফিয়া চক্রের সঙ্গে জড়িত। এই গ্রেফতারির কিছুদিনের মধ্যেই টেপিটো এলাকারই একটি ডেরা থেকে উদ্ধার হয়েছে এইসব খুলি, হাড় এবং ভ্রূণ। একটি বেদির পাশ থেকে উদ্ধার হয়েছে এইসব সন্দেহজনক জিনিস। যে বেদির পাশ থেকে জিনিসগুলো উদ্ধার হয়েছে সেই বেদির উপরের নকশাও ভারি উদ্ভট। সন্দেহজনকও বটে। মেক্সিকো সিটির অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে প্রকাশ করা হয়েছে ওই বেদির ছবি। দেখা গিয়েছে বেদির চারধারে ছড়িয়ে রয়েছে মাথার খুলি। রয়েছে একটি কাঠের মুখোশ যার মধ্যে আবার পেল্লাই শিং লাগানো। নানা রঙ দিয়ে আঁকা সাংকেতিক ছবি রয়েছে বেদির পাশের দেওয়ালে। পিরামিডে যেমন দেখা যায় অনেকটা তেমনই। জ্যামিতিক নকশা থেকে শুরু করে মানুষের হাত, ছাগলের মাথা সব ছবিই দেখা গিয়েছে বেদির পাশের ওই দেওয়ালে। তার সামনেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা রঙয়ের লাঠি। তার গায়েও আঁকা রয়েছে নানান চিহ্ন। একসঙ্গে অতগুলো খুলি, হাত-পায়ের ডজনখানেক হাড়, ভ্রূণ এসব উদ্ধারের পাশাপাশি এমন অদ্ভুত সাংকেতিক চিহ্ন দেখে ধন্দে পুলিশ। টেপিটোর ওই ডেরায় আদতে কী চলত তা বুঝতে পারছেন না কেউই। শুরু হয়েছে তদন্ত। বেআইনি পাচারকারীদের রমরমা মেক্সিকো সিটিতে ক্রমাগত বেড়েই চলেছে। পুলিশের অনুমান, এলাকার কুখ্যাত ড্রাগ মাফিয়া চক্রের সঙ্গে এইসব কিছুর একটা গভীর যোগ রয়েছে। যে ৩১ জনকে গ্রেফতার করা হয়েছিল তাদের মধ্যে ২৭ জনকে মুক্তির নির্দেশ দিয়েছে আদালত। বাকি ৪ জনকেই আপাতত জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তাদের অনুমান, শুধু নিষিদ্ধ ড্রাগ বা মাদক নয়, এই ব্যবসার আড়ালে সম্ভবত জড়িয়ে রয়েছে দেহ পাচারের ব্যবসা। পুলিশের অনুমান, সম্ভবত এখানে অলৌকিক বিশ্বাস থেকে বিভিন্ন প্যারানরমাল রিচুয়ালসও চলত। ঠিক কী চলছিল টেপিটোর ওই ড্রাগ মাফিয়াদের ডেরায় তা খুঁজে বের করতে জোরকদমে তদন্ত শুরু করেছে মেক্সিকো সিটির পুলিশ। পড়ুন 'দ্য ওয়াল' পুজো ম্যাগাজিন ২০১৯–এ প্রকাশিত গল্প https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%b6%e0%a6%af%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%89%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%a8/

```