Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

বাজ পড়ায় মাটিতে লুটিয়ে পড়লেন যুবক, তারপর...দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: প্রতি মাসের মতোই নিজের তিন পোষ্যকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিলেন টেক্সাসের বাসিন্দা আলেকজান্ডার কোরিয়াস। আচমকা বাজের আঘাতে লুটিয়ে পড়লেন তিনি। পালিয়ে গেল তাঁর তিন পোষ্যও। অবশেষে তিন পথচারীর সাহায্যে জীবন পেলেন আলেকজান্ডার।

বাজ পড়ায় মাটিতে লুটিয়ে পড়লেন যুবক, তারপর...দেখুন ভিডিও

শেষ আপডেট: 9 October 2019 12:34

দ্য ওয়াল ব্যুরো: প্রতি মাসের মতোই নিজের তিন পোষ্যকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিলেন টেক্সাসের বাসিন্দা আলেকজান্ডার কোরিয়াস। আচমকা বাজের আঘাতে লুটিয়ে পড়লেন তিনি। পালিয়ে গেল তাঁর তিন পোষ্যও। অবশেষে তিন পথচারীর সাহায্যে জীবন পেলেন আলেকজান্ডার। ঘটনাটি ঘটেছে টেক্সাসের পশু হাসপাতালের বাইরে। সেখানে নিজের তিন পোষ্যকে নিয়ে যাওয়ার সময় আচমকা বজ্রপাত হয়। সেখানেই লুটিয়ে পড়েন ২৭ বছরের আলেকজান্ডার। সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায় তাঁর তিন পোষ্য। কিছুক্ষণ সেখানেই পড়ে ছিলেন আলেকজান্ডার। হাসপাতালের পার্কিং লটে আলেকজান্ডারকে পড়ে থাকতে দেখেন বিল উইলসন নামের এক ব্যক্তি। তিনি সঙ্গে সঙ্গে তাঁর কাছে পৌঁছে যান। তাঁর ডাকে সেখানে এসে পৌঁছয় করি হার্ট ও ক্রিস মিটলার নামের আরও দুজন। তিনজন মিলে আলেকজান্ডারকে হাসপাতালের ভিতরে নিয়ে যান। জানা গিয়েছে সে সময় তাঁর শরীরে প্রাণ ছিল না। তিনজন মিলে সিপিআর করেন। শক দেন। অনেকক্ষণ চেষ্টার পরে প্রাণের সাড়া পাওয়া যায়। যেখানে বাজ পড়েছিল সেখানে একটা বড় গর্ত হয়ে যায়। আলেকজান্ডারের পোষ্যদের উদ্ধার করা হয় হাসপাতাল লাগোয়া পার্ক থেকে। https://youtu.be/HevTMItsd0M এই পুরো ঘটনার ভিডিও পার্কিং লটে থাকা সিসিটিভি ক্যামেরাবন্দি হয়। পরে তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়। মুহূর্তেই এই ভিডিও ভাইরাল হয়ে যায়। সবাই তিনজনের তাৎক্ষণিক বুদ্ধির প্রশংসা করেছেন।  

```