
শেষ আপডেট: 5 November 2018 05:58
তবে এ বার ‘বেবি বাম্প’ নিয়ে এক্কেবারে নতুন অবতারে হাজির হলেন মেগান। সঙ্গে রয়েছে ডিউক অফ সাসেক্সও। তবে এই রয়্যাল জুটি এ বার ছবিতে নয়, ধরা দিলেন কেকের মধ্যে। আর এই কেক বানিয়েছেন বিখ্যাত কেক বেকার লারা ম্যাসন। আড়াইশো ঘণ্টা ধরে হ্যারি-মেগানের আদলে এই কেক বানিয়েছেন লারা। নিপুণ হাতে ফুটিয়ে তুলেছেন সন্তানসম্ভবা হ্যারির চেহারা। লারার শৈল্পিক ছোঁয়ায় নিখুঁত ভাবে কেকের মধ্যেই ফুটে উঠেছে মেগানের ‘বেবি বাম্প’। মেগানের হাতে রয়েছে একটি লাল রংয়ের বই। যার উপরে লেখা রয়েছে ‘বেবি’। আর হ্যারির কাঁধে ঝোলানো রয়েছে হলুদ রংয়ের একটি ব্যাগ। সেখানে রয়েছে টেডি বিয়ার, ছোট্ট বাচ্চার জলের বোতল।
সাড়ে ছ’ ফুট উচ্চতার এই কেক বানাতে লেগেছে ৩০০টি ডিম এবং ৫০ কেজি ফনডান্ট আইসিং। এই বিশেষ পদ্ধতির আইসিং-এর সাহায্যেই হ্যারি-মেগানের আদলে তোইরি করা হয়েছে এই সুন্দর কেকটি। লারা জানিয়েছেন, কমপক্ষে ১০০০ জন মানুষ খেতে পারবেন এই কেক। বেকিং ফেসটিভ্যাল ‘কেক ইন্টারন্যাশনাল’-এর প্রদর্শনীতেও রাখা হয়েছিল লারা ম্যাসনের বানানো এই রয়্যাল কেক। বিপুল প্রশংসাও করেছিলেন উপস্থিত দর্শকরা।
তবে এটাই প্রথম নয়। হ্যারি-মেগানের রয়্যাল ওয়েডিং-এর আগেও এই কাপলের জন্য একটি জাম্বো সাইজ কেক বানিয়েছিলেন লারা ম্যাসন। ভ্যানিলা ফ্লেভারের ওই কেক তৈরি করতেও লারার সময় লেগেছিল প্রায় ২৫০ ঘণ্টা। আর উপকরণে ছিল ৩০০ ডিম, ১৫ কেজি মাখন আর ১৫ কেজি ময়দা।