
শেষ আপডেট: 24 November 2018 12:56
লিলির চিকিৎসক স্টুপ[/caption]
যে লিলি এক দণ্ড চুপ করে বসে না, সে-ই নাকি ঝিমোচ্ছে। খাওয়াদাওয়াও প্রায় ভুলতে বসেছে। দিন তিনেক এরকম চলার পর উত্তর নিউজিল্যান্ড ওয়েলিংটনের অদূরে ওয়ানগানুই শহরের ওই গায়িকা খবর পাঠান পরিচিত ভেটেরিনারি ডাক্তারের কাছে। তিনিও এসে দেখেন লিলির তলপেট ফুলে ঢোল হয়ে রয়েছে। আন্দাজ করে গায়িকা চিকিৎসককে বলেন, “মনে হয় ডিম পাড়তে গিয়ে আটকে গিয়েছে!” ডাক্তারও অবাক হন। ডিম যে আটকে গিয়ে পেট ফুলে জয়ঢাক হতে পারে সেই ধারনা ছিল না চিকিৎসক হেইন স্টুপের। মালকিনকে বলা হয় ওর পেটের এক্সরে করতে হবে। দু পা ধরে চিৎ করে শুইয়ে লিলির এক্সরে করা হয়। সেই প্লেট দেখে আত্মবিশ্বাসের সঙ্গে চিকিৎসক জানিয়ে দেন, টিউমার। হয় অপারেশন করতে হবে। না হলে ওয়াশ করে বের করতে হবে। সেই সঙ্গে জানিয়ে দেওয়া হয়, অপারেশন করলে খরচা বেশি। কিন্তু লিলির জীবনের ঝুঁকি থাকবে না। বড় আদরের লিলি। তাই খরচের কথা না ভেবে মালকিন রাজি হয়ে যান অপারেশনে।
[caption id="attachment_55172" align="aligncenter" width="620"]
লিলির এক্সরে প্লেট [/caption]
বাংলায় ছেলে-ছোকরারা কাউকে কোনও ভাবে বোকা বানালে চলতি কথায় বলে মুরগি করা। অপারেশন টেবিলে শুয়ে শুয়ে এই ভেটেরিনারি ডাক্তারকেই মুরগিই বানিয়ে দিল লিলি। অপারেশন করে যখন পেটে থাকা জিনিসটি বের করছেন চিকিৎসক, তখন দেখা গেল টিউমার নয়। ওটা না পাড়তে পারা ডিমই!
[caption id="attachment_55173" align="aligncenter" width="620"]
সার্জারির টেবিলে লিলি [/caption]
চিকিৎসক জানিয়েছেন, এই ঘটনা বিরলের মধ্যেও বিরল। যে ডিমটি লিলির পেট থেকে বের করা হয়েছে তার ওজন ৩০০গ্রাম। লিলির মোট ওজনের ১০ শতাংশ। প্রমাণ সাইজের হাফ ডজন ডিমের ওজনের সমান।
লিলি এখন সুস্থ। খাচ্ছে-দাচ্ছে, হেঁটে চলে বেড়াচ্ছে। লিলি আর ডিম পাড়তে পারবে না। সে না পারুক। গায়িকা মালকিনের আনন্দ আর ধরছে না।
ডিম না পাড়লেও তাঁর ড্রিমের পোষ্য তো ঘরে ফিরেছে!