Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

পাকিস্তানেই রয়েছে মাসুদ আজহার, স্বীকার পাক বিদেশমন্ত্রীর

দ্য ওয়াল ব্যুরো: জইশ প্রধান মাসুদ আজহার কোথায়? জল্পনার অবসান ঘটিয়ে পাক বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি জানিয়ে দিলেন, পাকিস্তানেই রয়েছে মাসুদ আজহার। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন কুরেশি। তিনি বলেন, "আজহা

পাকিস্তানেই রয়েছে মাসুদ আজহার, স্বীকার পাক বিদেশমন্ত্রীর

শেষ আপডেট: 1 March 2019 07:49

দ্য ওয়াল ব্যুরো: জইশ প্রধান মাসুদ আজহার কোথায়? জল্পনার অবসান ঘটিয়ে পাক বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি জানিয়ে দিলেন, পাকিস্তানেই রয়েছে মাসুদ আজহার। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন কুরেশি। তিনি বলেন, "আজহার পাকিস্তানেই রয়েছে। আমার তথ্য অনুযায়ী ও গুরুতর অসুস্থ। বাড়ি থেকে বেরনোরও উপায় নেই।" ভারত-সহ পৃথিবীর একাধিক দেশের অসংখ্য জঙ্গি হানার সঙ্গে জড়িয়ে রয়েছে জইশের মাথা মাসুদ আজহারের নাম। সম্প্রতি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা হামলার পিছনেও হাত ছিল এই মাসুদেরই। গত ১৪ ফেব্রুয়ারি অবন্তীপোরার কাছে লেথপোরায় জম্মু-শ্রীনগর হাইওয়ের উপর সিআরপিএফ কনভয়ে হামলা করে জঙ্গিরা। প্রায় সাড়ে তিনশো কেজি বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে সিআরপিএফ-এর একটি ট্রাকে ধাক্কা মারে ফিদায়েঁ জঙ্গি আদিল আহমেদ। এই আত্মঘাতী জঙ্গি হানায় নিমেষে ছিন্নিভিন্ন হয়ে যায় ৪০টি তাজা প্রাণ। আহত হন বহু জওয়ান। পরে তাঁদের মধ্যেও বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। হামলার খানিক পরেই ভিডিও বার্তায় দায় স্বীকার করে নেয় জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। কিন্তু তারপরেও বারবার পাকিস্তান অস্বীকার করেছে এই হামলার সঙ্গে কোনও যোগ নেই তাদেরর। এমনকী পাকিস্তানে কোনও জঙ্গি সংগঠনের ঘাঁটি নেই বলেও দাবি করেছিল পাক প্রশাসন। বারবার পাকিস্তানের এ হেন দাবি বিশ্বের দরবারে কার্যত হাস্যকর হয়ে গিয়েছিল। তবে শেষ পর্যন্ত পাক বিদেশমন্ত্রী জানিয়ে দিলেন, পাক ভূখণ্ডেই রয়েছে জইশ-এর মাথা মাসুদ আজহার। ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা হামলার বদলা নিতেই ময়দানে নামে ভারতীয় বায়ুসেনা। ঠিক তেরো দিনের মাথায় কার্পেট বম্বিং করে বায়ুসেনা গুঁড়িয়ে দেয় পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে থাকা জইশ-ই-মহম্মদের সবচেয়ে শক্তিশালী, বড় এবং সক্রিয় ঘাঁটি। ১২টি মিরাজ-২০০০ যুদ্ধবিমান মাটিতে মিশিয়ে দেয় জইশের এই প্রশিক্ষণ কেন্দ্র। বায়ুসেনার দাবি, খতম হয়েছে জইশের বিভিন্ন হামলার পিছনে থাকা কয়েকজন মূলচক্রীও। এদের মধ্যে রয়েছে জইশ চিফ মাসুদ আজহারের বড় ভাই ইব্রাহিম আজহার, ছোট ভাই মৌলানা তলহা সইফ এবং শ্যালক ইউসুফ আজহার। ১৯৯৯ সালে কন্দহর বিমান হাইজ্যাকের ঘটনার অন্যতম চক্রী ছিল ইউসুফ ও ইব্রাহিম। সেনা সূত্রে খবর, এ দিনের প্রত্যাঘাতে খতম হয়েছে প্রায় ৩৫০জঙ্গি। তবে সে সময় খবর পাওয়া গিয়েছিল রাওয়ালপিন্ডির সেনা হাসপাতালে ভর্তি ছিল মাসুদ আজহার। পুলওয়ামা হামলার পর থেকেই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলি (চিন ছাড়া) বারবার মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে চিহ্নিত করার দাবি তুলেছে। এমনকী ভারতও ডসিয়ার পাঠিয়ে জঙ্গি হামলায় মাসুদের যুক্ত থাকার স্বপক্ষে বিভিন্ন প্রমাণ পাঠিয়েছে। এর আগে মুম্বই হামলার সময়েও মাসুদের বিরুদ্ধে পাকিস্তানকে প্রমাণ দিয়েছিল ভারত। তবে প্রতিবারের মতো এ বারও সাক্ষাৎকারে পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি জানিয়েছেন, আজহারের বিরুদ্ধে সঠিক প্রমাণ দিলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে তার বিরুদ্ধে।

```