Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

৫৯ বছরের রিটা, বার্ধ্যকজনিত অসুখে ভুগছে ভারতের সবচেয়ে বয়স্ক শিম্পাঞ্জি

দ্য ওয়াল ব্যুরো: বার্ধক্যজনিত অসুখে ভুগছে ভারতের সবচেয়ে বয়স্ক শিম্পাঞ্জি রিটা। ৫৯ বছরের এই শিম্পাঞ্জির বর্তমান ঠিকানা দিল্লির একটি চিড়িয়াখানা। সেখানকার কর্তৃপক্ষই জানিয়েছেবার্ধ্যকজনিত অসুখের জন্য বেশ কয়েকদিন ধরে অসুস্থ রয়েছে রিটা। চলছে লিকু

৫৯ বছরের রিটা, বার্ধ্যকজনিত অসুখে ভুগছে ভারতের সবচেয়ে বয়স্ক শিম্পাঞ্জি

শেষ আপডেট: 29 September 2019 08:58

দ্য ওয়াল ব্যুরো: বার্ধক্যজনিত অসুখে ভুগছে ভারতের সবচেয়ে বয়স্ক শিম্পাঞ্জি রিটা। ৫৯ বছরের এই শিম্পাঞ্জির বর্তমান ঠিকানা দিল্লির একটি চিড়িয়াখানা। সেখানকার কর্তৃপক্ষই জানিয়েছেবার্ধ্যকজনিত অসুখের জন্য বেশ কয়েকদিন ধরে অসুস্থ রয়েছে রিটা। চলছে লিকুইড ডায়েট। ১৯৬০ সালের ১২ ডিসেম্বর অ্যামস্টারডামের একটি চিড়িয়াখানায় জন্ম নেয় রিটা। এরপর ১৯৯০ সালে ৩০ বছর বয়সে আসে ভারতে। নতুন আস্তানা হয় দিল্লির এক চিড়িয়াখানা। লিমকা বুক অফ রেকর্ড অনুসারে ভারতের পাশাপাশি সম্ভবত রিটা এশিয়ারও সবচেয়ে পুরনো শিম্পাঞ্জি। দিল্লির ওই চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণত গড়ে একটি শিম্পাঞ্জি ৪০ বছর পর্যন্ত বেঁচে। কিন্তু রিটার ক্ষেত্রে ব্যাপারটা একেবারেই আলাদা। এতদিন বেশ সুস্থ ভাবেই বেঁচেছে ও। কিন্তু এ বার বাধ সেধেছে শরীর।   রিটাকে সুস্থ রাখার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন দিল্লির ওই চিড়িয়াখানার সকলেই। চলছে অত্যাধুনিক চিকিৎসাও। কিন্তু তাও সবার মনেই উঁকি দিচ্ছে উদ্বেগ। একবার হলেও তাঁরা ভাবছেন, তাহলে কী... গত ২৭ জুলাই থেকেই অসুস্থ রয়েছে রিটা। চিড়িয়াখানার জু কিউরেটর রিয়াজ খান জানিয়েছেন, "ঠিকমতো খাওয়াদাওয়া করছে না রিটা। ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। আজকাল বেশি নড়াচড়াও করে না। বরাবরের চঞ্চল রিটাকে দেখে মনে হচ্ছে, বয়সের ভার ওকে কব্জা করে ফেলেছে। আর ধকল নিতে পারছে না ও।" রিটার মন ভালো রাখার জন্য ওর খাঁচায় এখন ব্যবস্থা করে হয়েছে টিভির। রাখা হয়েছে মাদুরও। যাতে সেখানে বসে টেলিভিশনে নিজের পছন্দের ভিডিও দেখতে পারে রিটা। একটু আনন্দ পায়। বরেলির একটি ইন্সটিটিউট থেকে রিটার চিকিৎসা করার জন্য আনা হয়েছে বিশেষ ভেটেরেনারি ডাক্তারের দল।

```