Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ভারতীয় সহ প্রায় ১০০ অনুপ্রবেশকারী গ্রেফতার আমেরিকায়

দ্য ওয়াল ব্যুরো: বেআইনি অনুপ্রবেশকারীদের ধরপাকড় অব্যাহত আমেরিকায়। সম্প্রতি ইউএস বর্ডার পুলিশ ও ইমিগ্রেশন আধিকারিকরা ১০০ জনেরও বেশি বেআইনি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে। তার মধ্যে বেশ কিছু ভারতীয় আছে বলে জানা গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের

ভারতীয় সহ প্রায় ১০০ অনুপ্রবেশকারী গ্রেফতার আমেরিকায়

শেষ আপডেট: 14 August 2018 08:30

দ্য ওয়াল ব্যুরো: বেআইনি অনুপ্রবেশকারীদের ধরপাকড় অব্যাহত আমেরিকায়। সম্প্রতি ইউএস বর্ডার পুলিশ ও ইমিগ্রেশন আধিকারিকরা ১০০ জনেরও বেশি বেআইনি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে। তার মধ্যে বেশ কিছু ভারতীয় আছে বলে জানা গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ও কাস্টমস দফতরের আধিকারিকরা হাউস্টন এলাকায় পাঁচ দিন ধরে অভিযান চালিয়ে ৪৫ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে হন্ডুরাস, এল সাল্ভাদর, মেক্সিকো, গুয়াতেমালা, আর্জেন্টিনা, কিউবা, নাইজিরিয়া, চিলি, তুরস্ক এবং ভারতের লোক আছেন বলে মার্কিন ইমিগ্রেশন দফতর সূত্রে খবর। গত সপ্তাহে একটি ট্রেলরের মধ্যে ৭৮ জন বেআইনি অনুপ্রবেশকারীকে নিয়ে যাওয়ার সময় টেক্সাসের একটি চেকপোস্টে তা ধরা পড়ে। তার মধ্যেও মেক্সিকো, হন্ডুরাস, গুয়াতেমালা, এল সাল্ভাদর, ব্রাজিল, ইকুএডর, ডোমিনিকান রিপাব্লিক ও ভারতের লোক ছিল বলে জানা গিয়েছে। কিন্তু এইসব বেআইনি অনুপ্রবেশকারীর মধ্যে ঠিক কতজন ভারতীয় রয়েছেন তা জানানো হয়নি। যে সব অনুপ্রবেশকারীরা ধরা পড়েছেন, তাদের মধ্যে অনেকেই এর আগেও অনুপ্রবেশ করতে গিয়ে ধরা পড়েছেন বলে জানিয়েছে মার্কিন ইমিগ্রেশন দফতর। বারবার কেন তারা আমেরিকায় প্রবেশের চেষ্টা করছে সে বিষয়ে জেরা করা হচ্ছে। এর মধ্যে কাওকে সন্দেহভাজন মনে হলে তাদের গ্রেফতার করছে পুলিশ। এই সব অনুপ্রবেশের সঙ্গে কোনও জঙ্গি সংগঠন যুক্ত আছে কিনা সে ব্যাপারে তদন্ত করা হচ্ছে। ভারতীয় অনুপ্রবেশকারীদের মধ্যে বেশিরভাগই পাঞ্জাবের বাসিন্দা বলে জানা গিয়েছে। এর আগে ট্রাম্প সরকার চাপের মুখে পড়ে অনুপ্রবেশকারী পরিবারদের একে অন্যের থেকে আলাদা রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছিল। কিন্তু অনুপ্রবেশকারীদের প্রতি তাদের চিন্তার যে কোনও বদল হয়নি তা আরও একবার প্রমাণ হয়ে গেল।

```