Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

মরুভূমি-পাহাড়ে ট্রেক করতে গিয়ে জলের অভাবে মৃত্যু ভারতীয় মহিলার

দ্য ওয়াল ব্যুরো: এ যেন মরুতীর্থ হিংলাজের কাহিনী। আরব আমিরশাহির মরুভূমি-পাহাড়ে ট্রেক করতে গিয়ে জলের অভাবে ডিহাইড্রেশন হয়ে মৃত্যু হলো এক ভারতীয় মহিলা ট্রেকারের। পেশায় ইঞ্জিনিয়ার, মধ্য তিরিশের ওই মহিলা যে দলের সঙ্গে ট্রেক করতে গিয়েছিলেন, তাতে

মরুভূমি-পাহাড়ে ট্রেক করতে গিয়ে জলের অভাবে মৃত্যু ভারতীয় মহিলার

শেষ আপডেট: 24 September 2018 11:13

দ্য ওয়াল ব্যুরো: এ যেন মরুতীর্থ হিংলাজের কাহিনী। আরব আমিরশাহির মরুভূমি-পাহাড়ে ট্রেক করতে গিয়ে জলের অভাবে ডিহাইড্রেশন হয়ে মৃত্যু হলো এক ভারতীয় মহিলা ট্রেকারের। পেশায় ইঞ্জিনিয়ার, মধ্য তিরিশের ওই মহিলা যে দলের সঙ্গে ট্রেক করতে গিয়েছিলেন, তাতে তাঁর স্বামী ও আরো দুই মহিলা সমেত মোট আট জন ছিলেন। ওই ট্রেকিং দলের এক সদস্য 'গালফ নিউজ'কে জানিয়েছেন, জাবেল জাইস এলাকায় গালিয়া পাহাড়ের মধ্যে দিয়ে ছিল তাঁদের ট্রেকিং রুট। প্রত্যেকের সঙ্গে ছিল লিটার চারেক জল, ডিম, পাউরুটি, ফল আর কিছু শুকনো খাবার। শুক্রবার ভোরবেলা তাঁরা ট্রেকিং-এ বেরোন। তার পরে অসম্ভব চড়া রোদে প্রায় আট ঘণ্টা হাঁটার পরে সকলেই বিধ্বস্ত হয়ে যান, জল ফুরিয়ে যায়। এঁদের মধ্যে ওই এক জন মহিলা রাস আল খামিয়া পাহাড়ের পথে বেশি অসুস্থ হয়ে পড়েন। দলের বাকি সদস্যরা তাঁকে এক জায়গায় বসিয়ে নীচে জল জোগাড় করতে যান। ফিরে এসে তাঁরা দেখেন, মহিলা ঠিক সেই জায়গাটিতে নেই। পড়ে আছে তাঁর ফোন। মিটার দশেক দূরে তাঁর ব্যাগ পাওয়া যায়। আরও পঞ্চাশ মিটার তফাতে প্রায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাঁকে। শরীরের দু এক জায়গায় সামান্য ছড়ে যাওয়া ছাড়া কোথাও কোনো আঘাতের চিহ্ন ছিল না। তখনও শ্বাস পড়ছিল তাঁর। পুলিশ ও অ্যাম্বুল্যান্সকে খবর দেওয়া হয়। তাঁদের আসতে আরো ঘণ্টা খানেক লাগে। তাঁরা তাঁকে জ্ঞান ফেরানোর চেষ্টা করেও ব্যর্থ হওয়ার পরে হেলিকপ্টার ডাকা হয়। কিন্তু হেলিকপ্টারের ভিতরে ঢোকানোর সঙ্গে সঙ্গে নিথর হয়ে যান মহিলা। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা বলে দেন 'ব্রট ডেড'।

```