Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

করোনা কেড়েছে ৫১ বছরের দাম্পত্য, মাত্র ৬ মিনিটের ব্যবধানেই চলে গেলেন স্বামী-স্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ ৫১ বছরের দাম্পত্য জীবন তাঁদের। একজনের বয়স ৭০ অন্যজন ৭২। এতদিন পর্যন্ত কোনও জটিল রোগ ছুঁতে পারেনি তাঁদের। সম্পর্কে খুনসুটি-ঝগড়া ছিল বটে, তবে তার মেয়াদ বেশিদিন নয়। কিন্তু চলতি বছর করোনার গ্রাস এড়াতে পারেননি এই দম্পতি। স

করোনা কেড়েছে ৫১ বছরের দাম্পত্য, মাত্র ৬ মিনিটের ব্যবধানেই চলে গেলেন স্বামী-স্ত্রী

শেষ আপডেট: 5 April 2020 12:34

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ ৫১ বছরের দাম্পত্য জীবন তাঁদের। একজনের বয়স ৭০ অন্যজন ৭২। এতদিন পর্যন্ত কোনও জটিল রোগ ছুঁতে পারেনি তাঁদের। সম্পর্কে খুনসুটি-ঝগড়া ছিল বটে, তবে তার মেয়াদ বেশিদিন নয়। কিন্তু চলতি বছর করোনার গ্রাস এড়াতে পারেননি এই দম্পতি। সংক্রমণের জেরে মারাত্মক ভাবে অসুস্থ হয়ে পড়েন স্বামী-স্ত্রী দু’জনেই। শেষ পর্যন্ত মারাও গিয়েছেন দু’জনেই। তবে অন্তরের টান বোধহয় একেই বলে, কারণ মাত্র ৬ মিনিটের ব্যবধানে মৃত্যু হয়েছে এই ‘লাভবার্ডস’-এর। গত ২৯ মার্চ ফ্লরিডায় মৃত্যু হয়েছে আদ্রিয়ান বেকার এবং তাঁর স্ত্রী স্টুয়ার্টের। টুইটারে বাবা-মায়ের মৃত্যুর খবর শেয়ার করেছেন এই দম্পতির ছেলে বাডি বেকার। তিনি জানিয়েছেন, অসুস্থ হওয়ার পর ডাক্তারের কাছে গিয়েছিলেন তাঁর মা-বাবা। সাধারণ ওষুধপত্র দিয়ে দম্পতিকে বাড়ি পাঠিয়ে দেন ওই ডাক্তার। বলেন হোম কোয়ারেন্টাইনে থাকতে। এরপর সপ্তাহ তিনেক কেটে গেলেও শারীরিক অবস্থার উন্নতির বদলে আরও অবনতি হতে থাকে ওই বৃদ্ধ-বৃদ্ধার। লক্ষণ দেখে বিষয়টা ভাল লাগেনি ডাক্তারের। এবার দম্পতিকে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন তিনি। বাডি জানিয়েছেন, ১৯ মার্চ তাঁর মাকে হাসপাতালে ভর্তি করা হয়। তীব্র শ্বাসকষ্ট এবং জ্বর ছিল তাঁর। সেসময় আদ্রিয়ানের জ্বর না থাকায় তাঁকে প্রথমে হাসপাতালে ভর্তি করা হলেও পরে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। সেই সঙ্গে সেলফ আইসোলেশনে থাকার পরামর্শও দেওয়া হয় আদ্রিয়ানকে। কিন্তু স্টুয়ার্টের শরীর ক্রমাগত খারাপ হতে থাকে। শরীরে কমতে থাকে অক্সিজেনের মাত্রা। সিভিয়ার অ্যাস্থমা রোগী ছিলেন তিনি। ইতিমধ্যেই টেস্টের রিপোর্ট এলে জানা যায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন স্টুয়ার্ট। আদ্রিয়ানের শরীরেও পাওয়া যায় কোভিড ১৯ সংক্রমণের নমুনা। ফের হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।  ২৪ মার্চ স্টুয়ার্ট এবং আদ্রিয়ানের কোভিড ১৯ পজিটিভ রিপোর্ট আসে। এরপর থেকে তাঁদের সুস্থ করার সমস্ত চেষ্টাই করেছেন চিকিৎসকরা। তবে কোনও ওষুধেই আর সেভাবে সাড়া দিচ্ছিলেন না এই বৃদ্ধ-বৃদ্ধা। শেষ পর্যন্ত ২৯ মার্চ মারা যান দু’জনেই। চিকিৎসকরা জানিয়েছেন মাত্র ৬ মিনিটের ব্যবধানে মৃত্যু হয়েছে স্বামী-স্ত্রী’র। এমন ঘটনা দেখে হতবাক চিকিৎসকরাও। আর দম্পতির সন্তান বাডি বেকার বলছেন, “বাবা-মায়ের বন্ডিংটাই ছিল এরকম। কেউ কাউকে ছেড়ে থাকতে পারতেন না। তাই একসঙ্গেই চলে গেলেন।“

```