Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

করোনা আক্রান্তে বিশ্বে দ্বিতীয় স্থানে ব্রাজিল, ফুটবলের দেশে সংক্রমণ ছড়াচ্ছে হুহু করে

দ্য ওয়াল ব্যুরো: ফুটবলের দেশ ছেয়ে যাচ্ছে করোনাভাইরাসের সংক্রমণে! এত দ্রুত সংক্রমণ ছড়াবে অনেকেই আন্দাজ করতে পারেননি। কিন্তু হল তাই। কোভিড আক্রান্তের সংখ্যার নিরিখে আমেরিকার পর ব্রাজিলই এখন বিশ্বে দ্বিতীয় দেশ। মৃত্যুও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। শ

করোনা আক্রান্তে বিশ্বে দ্বিতীয় স্থানে ব্রাজিল, ফুটবলের দেশে সংক্রমণ ছড়াচ্ছে হুহু করে

শেষ আপডেট: 23 May 2020 03:26

দ্য ওয়াল ব্যুরো: ফুটবলের দেশ ছেয়ে যাচ্ছে করোনাভাইরাসের সংক্রমণে! এত দ্রুত সংক্রমণ ছড়াবে অনেকেই আন্দাজ করতে পারেননি। কিন্তু হল তাই। কোভিড আক্রান্তের সংখ্যার নিরিখে আমেরিকার পর ব্রাজিলই এখন বিশ্বে দ্বিতীয় দেশ। মৃত্যুও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। শুক্রবারের যা পরিসংখ্যান, তাতে রাশিয়াকে টপকে গিয়েছে ব্রাজিল। মোট করোনা আক্রান্তের সংখ্যা তিন লক্ষ ৩০ হাজার ৮৯০ জন। কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২১ হাজার ৪৮ জনের। গত এক সপ্তাহে ১৫ গুণ সংক্রমণ বেড়েছে বলে জানিয়েছে ব্রাসিলিয়া। বৃহস্পতিবার থেকে শুক্রবার-- চব্বিশ ঘণ্টায় ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক হাজার এক জনের। চারদিন ধরে মৃত্যু সংখ্যা হাজারের গণ্ডির উপরেই রয়েছে ব্রাজিলে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথা হু জানিয়ে দিয়েছে, করোনা সংক্রমণের নতুন এপিসেন্টার এখন দক্ষিণ আমেরিকা। আর ব্রাজিলের অবস্থা অত্যন্ত সংকটজনক। বিশ্বে করোনা আক্রান্ত সবচেয়ে বেশি আমেরিকাতেই। প্রায় ১৬ লক্ষ মানুষ কোভিডে আক্রান্ত হয়েছেন মার্কিন মুলুকে। মৃত্যু হয়েছে, প্রায় ৯৬ হাজার জনের। শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী রুশ দেশে কোভিডে আক্রান্তের সংখ্যা তিন লক্ষ ২৬ হাজার ৪৮৮ জন। ভ্লাদিমির পুতিনের দেশে মৃত্যু হয়েছে তিন হাজার ২০০ জনের। কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যুর নিরিখে ব্রাজিল এখন ষষ্ঠ স্থানে। আমেরিকা, ব্রিটেন, ইতালি, স্পেন, ফ্রান্সের পরই রয়েছে ব্রাজিল। বিশেষজ্ঞদের বক্তব্য, জুনের আগে ব্রাজিলে এই মাত্রায় সংক্রমণ আশা করা যায়নি। অনেকেই এর জন্য ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারোকে দায়ী করেছেন। তাঁদের বক্তব্য, করোনাকে 'লিটল ভাইরাস' বলে প্রেসিডেন্ট আসলে বিষয়টিকে গুরুত্বহীন করে দিয়েছিলেন। অর্থনৈতিক কর্মকাণ্ড চালু রাখতে লকডাউনের পথেও হাঁটেনি তাঁর সরকার। ফলে সমাজিক দূরত্ব ও সংক্রমণ ঠেকানোর অন্য সমস্ত শর্ত মানাই হয়নি ব্রাজিলে। সে কারণেই এত দ্রুত গতিতে সংক্রমণ ছড়াচ্ছে বলে মত তাঁদের।

```