Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

চারদিনের সেনা অভিযান শেষ মায়ানমারে, আটক ১১ জঙ্গি নেতা, এখনও নিখোঁজ পরেশ বড়ুয়া

দ্য ওয়াল ব্যুরো : মায়ানমারে চারদিন ধরে অভিযান চালাচ্ছে মায়ানমার সেনা 'তাঁতমাদও'। এই অভিযানে এনএসসিএন ( খাপলাং ), কেএলও, এনডিএফবি ও আলফার বেশ কিছু শিবির দখল করে নিয়েছে মায়ানমার সেনা। আটক করা হয়েছে ১১ জন কুখ্যাত জঙ্গি নেতাকে। উদ্ধার হয়েছে প্র

চারদিনের সেনা অভিযান শেষ মায়ানমারে, আটক ১১ জঙ্গি নেতা, এখনও নিখোঁজ পরেশ বড়ুয়া

শেষ আপডেট: 4 February 2019 18:38

দ্য ওয়াল ব্যুরো : মায়ানমারে চারদিন ধরে অভিযান চালাচ্ছে মায়ানমার সেনা 'তাঁতমাদও'। এই অভিযানে এনএসসিএন ( খাপলাং ), কেএলও, এনডিএফবি ও আলফার বেশ কিছু শিবির দখল করে নিয়েছে মায়ানমার সেনা। আটক করা হয়েছে ১১ জন কুখ্যাত জঙ্গি নেতাকে। উদ্ধার হয়েছে প্রচুর অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। শুক্রবার থেকেই মায়ানমারের সাগাইন প্রদেশে অভিযান চালাচ্ছে প্রায় ৪০০ সেনা। এই অভিযানেই একের পর এক জঙ্গি ঘাঁটির দখল নেয় তারা। তবে এই অভিযানের আগেই শিবির ছেড়ে পালাতে সক্ষম হয়েছে বেশ কিছু আলফা ও কেএলও জঙ্গি। এই অভিযানে বেশি সংখ্যায় এনএসসিএন ( খাপলাং ) গোষ্ঠীর জঙ্গিদের গ্রেফতার করা হয়েছে। জঙ্গিদের তিনটি প্রশিক্ষণ শিবিরেরও দখল নিয়েছে বার্মিজ সেনা। এ দিনই সরকারিভাবে এই অভিযানের কথা স্বীকার করা হয়েছে। তবে আলফা ঘাঁটির দখল নিলেও খোঁজ মিলছে না আলফা প্রধান পরেশ বড়ুয়ার। মায়ানমারের তাগার প্রদেশে নেউন শহরের পাশেই আছে ‘আলফা গ্রাম’। সেখানে স্বাধীনতাপন্থী আলফার প্রধান কার্যালয়। পরেশ বড়ুয়াও সেখানেই থাকেন। সূত্রের খবর, বাঁচার জন্য চিনের সঙ্গে কথাবার্তা চালাচ্ছেন পরেশ বড়ুয়া। তবে তিনি যাতে পালাতে না পারেন, তার জন্য চিন সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। মায়ানমারের জঙ্গি ঘাঁটিগুলির মধ্যে এনএসসিএন ( খাপলাং ) গোষ্ঠীই সবচেয়ে শক্তিশালী। জানা গিয়েছে, ২০১২ সালে তারা মায়ানমারে ঘাঁটি বানায়। তাদের লক্ষ নাগাদের জন্য স্বাধীন রাষ্ট্র বা ‘নাগালিম’ তৈরি করা। তাদের বিরুদ্ধে খুন, অপহরণ ও অন্যান্য সন্ত্রাসবাদী কার্যকলাপের অভিযোগ আছে। ২০১৫ সালের নভেম্বর মাসে তারা মণিপুরে সেনাবাহিনীর কনভয়ে বড় ধরণের হামলা চালায়। তারপরে ওই গোষ্ঠীকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। তাদের কয়েকজন নেতাকে মায়ানমারে গৃহবন্দি করে রাখা হয়েছে। ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিয়েছিলেন মায়ানমার সফরে। তখনই জানা যায়, তিনি মায়ানমারের নেত্রী আউং সান সু কি-র সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা চালাচ্ছেন। একসময় মায়ানমারের সেনা শাসকদের সঙ্গে ভালোই সম্পর্ক ছিল ভারত সরকারের। কিন্তু সু কি ক্ষমতায় আসার পরে মায়ানমারের সঙ্গে ভারতের একরকম দূরত্ব তৈরি হয়। সেই সুযোগে সু কি-র সঙ্গে সম্পর্ক ভালো করতে চেষ্টা করে চিন।

আরও পড়ুন

https://thewall.in/2019/02/opinion-shankhadip-das-modi-and-mamatas-fight-over-cbi/

```