Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

ট্রাম্প হারলে আমেরিকায় ফের ৯/১১-র ধাঁচে হামলা হতে পারে, দাবি লাদেনের ভাইঝির

দ্য ওয়াল ব্যুরো: ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আতঙ্কে কেঁপে উঠেছিল বিশ্বের সবথেকে উন্নত দেশ আমেরিকা। সেই আতঙ্কের আঁচ ছড়িয়ে পড়েছিল গোটা বিশ্বে। মার্কিন দম্ভ ভেঙে গুঁড়িয়ে দিয়েছিলেন জঙ্গি গোষ্ঠী আল-কায়দার প্রধান ওসামা বিন লাদেন। মার্কিন বিমান হাইজ্

ট্রাম্প হারলে আমেরিকায় ফের ৯/১১-র ধাঁচে হামলা হতে পারে, দাবি লাদেনের ভাইঝির

শেষ আপডেট: 7 September 2020 03:44

দ্য ওয়াল ব্যুরো: ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আতঙ্কে কেঁপে উঠেছিল বিশ্বের সবথেকে উন্নত দেশ আমেরিকা। সেই আতঙ্কের আঁচ ছড়িয়ে পড়েছিল গোটা বিশ্বে। মার্কিন দম্ভ ভেঙে গুঁড়িয়ে দিয়েছিলেন জঙ্গি গোষ্ঠী আল-কায়দার প্রধান ওসামা বিন লাদেন। মার্কিন বিমান হাইজ্যাক করে সেই বিমান দিয়ে হামলা চালানো হয় আমেরিকার সবথেকে উঁচু দুই ইমারত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে। আর সেই রকমই হামলা ফের হতে পারে বলেই দাবি ওসামা বিন লাদেনের ভাইঝি নুর বিন লাদিনের। জানালেন, আগামী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প হারলে ফের ৯/১১-র ধাঁচে হামলা হতে পারে আমেরিকায়। ৩৩ বছরের নুর নিজের কাকার পরিচয় দিতে চান না বলে পদবি লাদেন থেকে বদলে লাদিন করেছেন। এই নুর জানিয়েছেন, আমেরিকায় বারাক ওবামা থাকার সময় যা হয়েছিল, জো বিডেন প্রেসিডেন্ট হলে ঠিক তাই হবে। তাঁর দাবি, “বারাক ওবামার সময় আমেরিকায় জঙ্গিদের বাড়বাড়ন্ত হয়েছে। একই ঘটনা ঘটবে যদি জো বিডেন ক্ষমতায় আসেন। একমাত্র ডোনাল্ড ট্রাম্পই এই জঙ্গি কার্যকলাপ থামাতে পারেন।” ট্রাম্পের এই সমর্থন করার কারণও জানিয়েছেন নুর। তাঁর মতে ট্রাম্পের প্রশাসনে আমেরিকার নাগরিকরা অনেক বেশি সুরক্ষিত রয়েছেন। তিনি বলেন, “তিন বছর বয়স থেকে মায়ের সঙ্গে আমি আমেরিকায় আসতাম। এখন তো আমি এখানেই থাকি। তাই এতদিন ধরে আমেরিকার প্রশাসনকে দেখে আমি বুঝতে পেরেছি, ট্রাম্প একমাত্র দেখাতে পেরেছেন কী ভাবে দেশের নাগরিকদের সুরক্ষিত রাখতে হয়। বিদেশি শক্তির হাত থেকে আমেরিকা ও আমাদের একমাত্র রক্ষা করতে পারেন ট্রাম্প। কারণ, কোনও শত্রু মাথা তোলার আগেই তিনি তার শিকড় কেটে দেন। জঙ্গিদের ক্ষেত্রেও তাই হয়।” ২০১৫ সালে যখন প্রেসিডেন্টের পদে লড়েছিলেন ট্রাম্প, তখন থেকেই নুর নিজেকে তাঁর সমর্থক বলে জানিয়েছেন। তাঁর কথায়, “আমি অনেক দিন ধরে দূর থেকে ট্রাম্পকে দেখছি। এই মানুষটাকে আমি খুব সম্মান করি। ওঁর ফের জেতা উচিত। কারণ ট্রাম্পের জেতা শুধুমাত্র আমেরিকার ভবিষ্যৎ নয়, গোটা পশ্চিমী সভ্যতার ভবিষ্যতের জন্য জরুরি।” আমেরিকায় নির্বাচনের প্রচার জোর কদমে চলছে। তবে লড়াইটা এবার সহজ নয় ট্রাম্পের। এমনিতেই করোনা সংক্রমণ রুখতে ব্যর্থতা ও আমেরিকার অর্থনৈতিক অবস্থার জন্য দেশের মানুষ তাঁর উপর ক্ষুব্ধ, তার মধ্যে প্ররতিপক্ষ হিসেবে রয়েছে জো বিডেনের মতো জনপ্রিয় ব্যক্তি। কিন্তু প্রচারে কিছু কমতি রাখছেন না ট্রাম্প। তার মধ্যেই এবার ওসামা বিন লাদেনের ভাইঝির সমর্থন পেলেন তিনি।

```