Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

পাকিস্তানের হিন্দু মন্দির আবার খুলছে ৭২ বছর পর

দ্য ওয়াল ব্যুরো: হাজার বছরের পুরনো এক হিন্দু মন্দির রয়েছে পাকিস্তানের সিয়ালকোটে। ৭২ বছর ধরে বন্ধ ছিল সেই মন্দির। তবে দীর্ঘ সময় পর পাক ভূখণ্ডের বুকে পুনরায় খুলতে চলেছে এই হিন্দু দেবদেবীদের মন্দির। সর্দার তেজা সিং নির্মাণ করেছিলেন 'শাওয়ালা ত

পাকিস্তানের হিন্দু মন্দির আবার খুলছে ৭২ বছর পর

শেষ আপডেট: 29 July 2019 12:02

দ্য ওয়াল ব্যুরো: হাজার বছরের পুরনো এক হিন্দু মন্দির রয়েছে পাকিস্তানের সিয়ালকোটে। ৭২ বছর ধরে বন্ধ ছিল সেই মন্দির। তবে দীর্ঘ সময় পর পাক ভূখণ্ডের বুকে পুনরায় খুলতে চলেছে এই হিন্দু দেবদেবীদের মন্দির। সর্দার তেজা সিং নির্মাণ করেছিলেন 'শাওয়ালা তেজা সিং' নামের এই মন্দির। তবে দেশভাগের সময়েই বন্ধ হয়ে যায় মন্দির। এরপর ১৯৯২ সালে বাবরি মসজিদ ভাঙার ঘটনায় উত্তাল হয়েছিল গোটা দেশ। সে সময় প্রতিবাদের ঝড় আছড়ে পড়েছিল সিয়ালকোটের এই মন্দিরেও। ভাঙচুর চালিয়েছিলেন একদল উন্মত্ত জনতা। তারপর থেকে এই মন্দিরের ত্রিসীমানায় আসা বন্ধ করে দিয়েছিলেন হিন্দুরা। এই ঘটনার আগে মন্দির বন্ধ থাকলেও অন্তত দর্শনীয় স্থান হিসেবে আনাগোনা ছিল দর্শকের। তবে ১৯৯২ সাল থেকে মানবজাতির পা একেবারেই পড়েনি এই মন্দিরে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের এক হাজার বছরের পুরনো এই 'শাওয়ালা তেজা সিং' মন্দির ছিল আদতে শিবের মন্দির। দেশভাগের পর থেকেই বারবার ভাঙচুর-লুঠপাট চলে এই মন্দিরে। কিন্তু এ বার এই মন্দিরই পুনরায় খোলার জন্য পদক্ষেপ নিয়ে ইসলামাবাদ। পাকিস্তানের একটি সংবাদপত্র অনুসারে জানা গিয়েছে, হিন্দু এই মন্দিরটি খোলার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ডেপুটি কমিশনার বিলাল হায়দার জানিয়েছেন, মন্দির খুলে গেলে যেকোনও সময় অনায়াসেই পর্যটক এবং অনান্যরা দর্শন করতে পারবেন এই স্থান। পাকিস্তান সরকার জানিয়েছে, খুব জলদিই শুরু হবে মন্দির পুনর্নিমাণ এবং সংরক্ষণের কাজ। যত দ্রুত সম্ভব কাজ শেষ করে মন্দির খুলে দেওয়া হবে আম জনতার জন্য। পাক সরকারের ইটিবিপি ট্রাস্ট ইতিমধ্যেই গোটা প্ল্যানের ছক কষে ফেলেছে। এখন শুধু মন্দির খোলার অপেক্ষা।

```