Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

করোনা-যোদ্ধা ভারতীয় চিকিৎসককে অভিনব উপায়ে কুর্নিশ মার্কিন মুলুকে, দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বজুড়ে ত্রাস ছড়িয়েছে নোভেল করোনাভাইরাস। এই মারণ ভাইরাসের গ্রাসে তছনছ হয়ে গিয়েছে ১৯৩টি দেশ। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। এখানে এখন করোনা আক্রান্তের সংখ্যা পেরিয়েছে আট লাখ। মৃত্যু হয়েছে ৪৫ হাজারের বেশি ম

করোনা-যোদ্ধা ভারতীয় চিকিৎসককে অভিনব উপায়ে কুর্নিশ মার্কিন মুলুকে, দেখুন ভিডিও

শেষ আপডেট: 22 April 2020 13:16

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বজুড়ে ত্রাস ছড়িয়েছে নোভেল করোনাভাইরাস। এই মারণ ভাইরাসের গ্রাসে তছনছ হয়ে গিয়েছে ১৯৩টি দেশ। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। এখানে এখন করোনা আক্রান্তের সংখ্যা পেরিয়েছে আট লাখ। মৃত্যু হয়েছে ৪৫ হাজারের বেশি মানুষের। আমেরিকায় করোনা আক্রান্তের সংখ্যা মোট ৮,১৯,১৭৫। মৃত্যু হয়েছে ৪৫,৩৪৩। মারাত্মক খারাপ অবস্থা নিউ ইয়র্ক শহরের। করোনা আক্রান্তদের সুস্থ করে তুলতে প্রাণপাত করে পরিশ্রম করছেন মার্কিন মুলুকের ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীরা। সেই লড়াইয়েই কাঁধ মিলিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ডাক্তার উমা মধুসূদন। আমেরিকার সাউথ উইন্ডসর হাসপাতালে কর্মরত তিনি। রয়েছেন কোভিড ওয়ার্ডের দায়িত্বে। ইতিমধ্যেই তাঁর হাতে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন অনেকেই। অনেকেই বলেন ডাক্তাররা ঈশ্বরসম। যাঁদেরকে ডক্টর উমা মধুসূদন সুস্থ করে তুলেছেন এই প্রবাদ বাক্য নিঃসন্দেহে তাঁদের কাছে ধ্রুব সত্য।
আরও পড়ুন- বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ২৫ লাখ, শুধু আমেরিকাতেই কোভিড পজিটিভ ৮ লক্ষেরও বেশি
আর সেই ডাক্তার করোনা আক্রান্তদের জন্য দিনরাত এক করে পরিশ্রম করছেন, নাওয়া-খাওয়া ভুলে হাসপাতালকেই বানিয়ে নিয়েছেন নিজের ঘরবাড়ি, সেই নিরলস পরিশ্রমী চিকিৎসককে এক অভিনব উপায় কুর্নিশ জানিয়েছেন মার্কিন মুলুকের বাসিন্দারা। সম্প্রতি টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন হর্ষ গোয়েঙ্কা। সেখানে দেখা গিয়েছে, নিজের বাড়ির সামনে লনে দাঁড়িয়ে রয়েছেন উমা। রাস্তা দিয়ে সার বেঁধে যাচ্ছে একের পর এক গাড়ি। কেউ গাড়ি থেকে উমার দিকে হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন। কেউবা লিখে এনেছে ‘থ্যাঙ্কস’ লেখা পোস্টার। ধন্যবাদ জ্ঞাপনের প্ল্যাকার্ড হাতে দেখা গিয়েছে উমার প্রতিবেশীদেরও। সব দেখে আবেগে আপ্লুত উমা নিজেও। এই গাড়ির সারিতে ছিল পুলিশ এবং দমকলের গাড়িও। তাঁরাও কুর্নিশ জানিয়েছেন উমাকে। বাড়ির সামনে দিয়ে যাওয়া প্রতিটি গাড়ির দিকে তাকিয়ে হাত নেড়েছেন উমা। সঙ্গে ডাক্তারের মুখে লেগেছিল এক অদ্ভুত পরিতৃপ্তির হাসি। প্রায় ৪৫ হাজার মানুষ ইতিমধ্যেই টুইটারে দেখে ফেলেছেন এই ভিডিও। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে উমার জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন অনেকেই। দেখুন সেই ভিডিও। https://twitter.com/i/status/1252305840171888647

```