Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

একটা কলার দাম ৮৬ লক্ষ, টেপ দিয়ে দেওয়ালে আটকানো, ওটাই শিল্প

দ্য ওয়াল ব্যুরো: দেওয়ালের উপর টেপ দিয়ে আটকানো রয়েছে একটা কলা। আর তার দামই কিনা ৮৬ লক্ষ টাকা। ইতালীয় শিল্পী মৌরিজিও ক্যাটেলান-এর শিল্পকলা ইতিমধ্যেই হইচই ফেলে দিয়েছে দুনিয়া জুড়ে। সম্প্রতি মায়ামির আর্ট বাসেল মিউজিয়ামে প্রদর্শিত হয় এই 'কলা'। দ

একটা কলার দাম ৮৬ লক্ষ, টেপ দিয়ে দেওয়ালে আটকানো, ওটাই শিল্প

শেষ আপডেট: 8 December 2019 06:59

দ্য ওয়াল ব্যুরো: দেওয়ালের উপর টেপ দিয়ে আটকানো রয়েছে একটা কলা। আর তার দামই কিনা ৮৬ লক্ষ টাকা। ইতালীয় শিল্পী মৌরিজিও ক্যাটেলান-এর শিল্পকলা ইতিমধ্যেই হইচই ফেলে দিয়েছে দুনিয়া জুড়ে। সম্প্রতি মায়ামির আর্ট বাসেল মিউজিয়ামে প্রদর্শিত হয় এই 'কলা'। দেওয়ালের মধ্যে টেপ দিয়ে আটকানো। শিল্পকর্মটির নাম দেওয়া হয়েছে 'কমেডিয়ান'। এই প্রদর্শনীতে এরকম তিনটি কলা রয়েছে। তার মধ্যে দুটি কলা বিক্রি হয়ে গিয়েছে। ফ্রান্সের এক মহিলা ও এক ব্যক্তি ৮৬ লক্ষ টাকা খরচ করে তা কিনেছেন। আর তা দেখে তৃতীয় কলাটির দাম আরও বাড়িয়ে দিয়েছেন মৌরিজিও। সেটি কিনতে গেলে এখন দিতে হবে ১ কোটি ৭ লক্ষ টাকা। যদি সেই কলা বিক্রি না হয়, তাহলে তা কোনও মিউজিয়ামে দিয়ে দেবেন বলে ঠিক করেছেন শিল্পী। দীর্ঘ ১৫ বছর পর কোনও মিউজিয়ামে মৌরিজিও ক্যাটেলানের কাজ প্রদর্শিত হচ্ছে। হঠাৎ এই কলার কথা কী ভাবে তাঁর মাথায় এল? এর জবাব অবশ্য দিয়েছেন শিল্পী নিজেই। তাঁর বক্তব্য, বহুদিন ধরে কলা দিয়ে কিছু একটা বানানোর চেষ্টা করছিলেন তিনি। কিন্তু মাথায় কিছু আসছিল না। হঠাৎ একদিন সকালে উঠে তাঁর মনে হয়, কলা তো স্রেফ কলা। সেটা দিয়ে কিছু না বানিয়ে তাকেই তো শিপ্লের মতো সাজিয়ে রাখা যায়। সেখান থেকেই এই পরিকল্পনা। মায়ামির বাজার থেকে প্রায় ৪০ টাকা দিয়ে এই কলা কেনেন মৌরিজিও। তারপর তা এভাবে সাজিয়ে রাখেন। আর্ট বাসেল গ্যালারির প্রতিষ্ঠাতা ইমানুয়েল পেররোটিন জানিয়েছেন, কলা হল বিশ্ব বাণিজ্যের প্রতীক। একে দুই অর্থে ব্যবহার করা যেতে পারে। আবার এর একটা মজার দিকও রয়েছে। তাই মৌরিজিওর এই শিল্প নিয়ে লোকের মধ্যে এত উৎসাহ। তিনি আরও বলেন, "মৌরিজিওর শিল্প শুধুমাত্র কোনও বস্তুকে নিয়ে নয়, তার মাধ্যমে গোটা বিশ্বকে চেনান তিনি। এটা আর্ট গ্যালারির কোনও দেওয়ালেই থাক, কিংবা কোনও জার্নালের ফ্রন্ট পেজে, মৌরিজিও আমাদের প্রশ্ন করতে শেখান কোনও পণ্যের মূল্য ঠিক কতটা।" এই ধরনের অদ্ভুত কাজের জন্য বিখ্যাত মৌরিজিও। এর আগে ১৮ ক্যারাট সোনার একটি টয়লেট বানিয়েছিলেন মৌরিজিও। তার নাম তিনি দিয়েছিলেন 'আমেরিকা'। এই টয়লেট কয়েকদিন আগে ইংল্যান্ডের এক মিউজিয়াম থেকে চুরি হয়ে যায়। অবশ্য এই কলা দেখে কেউ প্রশ্ন করছেন, এটা তো ক'দিন পরে খারাপ হয়ে যাবে। তখন ? মৌরিজিওর জবাব, অন্য একটা কলা কিনে দেওয়ালে লাগিয়ে নেবেন। শিল্পের মূল্য তো আর নষ্ট হবে না। এই বিষয়টি নিয়ে মস্করাও চলছে সোশাল মিডিয়ায়। দেখুন সেসবও- https://twitter.com/SlackDior/status/1203511750022356993 https://twitter.com/T_R_Sullivan/status/1203376493860196352 https://twitter.com/PalisadesKid/status/1203123141142183939 https://twitter.com/TrustHomesense/status/1203366782351880195  

```