Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'কাটকে লেঙ্গে আজাদি'! মিছিলে ধস্তাধস্তি, পুলিশকে কামড়ে দিলেন জেএনইউ-এর ছাত্রী! ট্রোল নেট-দুনিয়ায়

দ্য ওয়াল ব্যুরো: পুলিশকে কামড়ে দিয়েছেন জেএনইউ-এর এক ছাত্রী! এমনই ঘটনার কথা জানা গেল বৃহস্পতিবার রাতে। সূত্রের খবর, রাষ্ট্রপতিভবনের উদ্দেশে জেএনইউ-এর একদল পড়ুয়ারা বিক্ষোভ মিছিল করতে করতে এগিয়ে যাচ্ছিলেন বৃহস্পতিবার। তাঁদের আটকানোর চেষ্টা ক

'কাটকে লেঙ্গে আজাদি'! মিছিলে ধস্তাধস্তি, পুলিশকে কামড়ে দিলেন জেএনইউ-এর ছাত্রী! ট্রোল নেট-দুনিয়ায়

শেষ আপডেট: 10 January 2020 06:20

দ্য ওয়াল ব্যুরো: পুলিশকে কামড়ে দিয়েছেন জেএনইউ-এর এক ছাত্রী! এমনই ঘটনার কথা জানা গেল বৃহস্পতিবার রাতে। সূত্রের খবর, রাষ্ট্রপতিভবনের উদ্দেশে জেএনইউ-এর একদল পড়ুয়ারা বিক্ষোভ মিছিল করতে করতে এগিয়ে যাচ্ছিলেন বৃহস্পতিবার। তাঁদের আটকানোর চেষ্টা করে পুলিশ। শুরু হয় ধস্তাধস্তি। সেই সময়েই এক জন আইপিএস অফিসারকে কামড়ে দেওয়ার অভিযোগ ওঠে এক ছাত্রীর বিরুদ্ধে। গত রবিবার বিশ্ববিদ্যালয় চত্বরে চরম হিংসা ছড়িয়েছিল একদল মুখঢাকা সশস্ত্র দুষ্কৃতী। আহত হয়েছিলেন একাধিক ছাত্রী, অধ্যাপক। অভিযোগের তির এবিভিপির দিকে। পড়ুয়ারা অভিযোগ করেছিলেন, গোটা পর্বে নিষ্ক্রিয় ছিল পুলিশ। এই ঘটনার প্রতিবাদেই বৃহস্পতিবার আয়োজিত হয় প্রতিবাদ মিছিল। দাবি উঠেছিল, পদত্যাগ করতে হবে উপাচার্যকে। সেই সময় সেখানে কর্তব্যরত অবস্থায় ছিলেন আইপিএস অফিসার ইঙ্গিত প্রতাপ সিং। তিনি দিল্লির দক্ষিণ-পশ্চিম এলাকার পুলিশ কমিশনার। তাঁর হাতে আচমকা কামড়ে দেন এক মহিলা। https://twitter.com/ANI/status/1215314274744029184?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1215314274744029184&ref_url=https%3A%2F%2Fbengali.oneindia.com%2Fnews%2Findia%2Fwoman-bites-ips-officer-s-thumb-during-jnu-students-protest-in-delhi-070939.html সঙ্গে সঙ্গে কাছাকাছি ডাক্তারখানায় গিয়ে নিজের শুশ্রূষা করান ওই অফিসার। এই ঘটনাটি সামনে আসতেই সমালোচকেরা নানারকম ভাবে আক্রমণ শানিয়েছেন জেএনইউ-এর পড়ুয়াদের বিরুদ্ধে। বলিউড অভিনেতা রণবীর শোরে ব্যঙ্গ করে টুইটে লিখেছেন, "কাটকে লেঙ্গে আজাদি।" https://twitter.com/RanvirShorey/status/1215340730652086273

```