Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

মধ্যপ্রদেশে নাবালিকা ধর্ষণ, মালিককে বাঁচাতে অভিযুক্তের পায়ে কামড় বসালো পোষ্য কুকুর

দ্য ওয়াল ব্যুরো: কথায় বলে মানুষ অনেকসময় বেইমানি করতে পারে। কিন্তু কুকুর কোনওদিন বেইমান হয় না। সারমেয় প্রজাতির প্রভুভক্তি থেকেই সত্যিই বোধহয় সভ্য সমাজের এখনও অনেক কিছু সেখা বাকি রয়ে গিয়েছে। সম্প্রতি প্রভুভক্তি থুড়ি মালিকের প্রতি ভালোবাসার এক

মধ্যপ্রদেশে নাবালিকা ধর্ষণ, মালিককে বাঁচাতে অভিযুক্তের পায়ে কামড় বসালো পোষ্য কুকুর

শেষ আপডেট: 21 August 2018 02:52

দ্য ওয়াল ব্যুরো: কথায় বলে মানুষ অনেকসময় বেইমানি করতে পারে। কিন্তু কুকুর কোনওদিন বেইমান হয় না। সারমেয় প্রজাতির প্রভুভক্তি থেকেই সত্যিই বোধহয় সভ্য সমাজের এখনও অনেক কিছু সেখা বাকি রয়ে গিয়েছে। সম্প্রতি প্রভুভক্তি থুড়ি মালিকের প্রতি ভালোবাসার এক অসামান্য নিদর্শন দিল একটি পুষ্যি কুকুর। মধ্যপ্রদেশের সাগর জেলার কারিলা গ্রামে বছর চোদ্দোর এক নাবালিকাকে ধর্ষণ করতে গিয়েছিল দুই ব্যক্তি। পুলিশ জানিয়েছে, মশা তাড়ানোর জন্য ধোঁয়া তৈরি করবে বলে আবর্জনা পোড়াতে ঘরের বাইরে এসেছিল ওই কিশোরী। অভিযোগ সেই সময় তাকে ধর্ষণ করতে আসে ওই দুই ব্যক্তি। পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে এই ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত দুই ব্যক্তি আইশু আহিরওয়ার এবং পুনিত আহিরওয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ছুরি নিয়ে ভয় দেখিয়ে কাছাকাছি একটি পরিত্যক্ত বাড়িতে ওই কিশোরীকে তুলে নিয়ে যায় আইশু এবং পুনিত। অভিযোগ, এরপর সেখানেই মেয়েটিকে ধর্ষণ করে তারা। সাহায্যের জন্য চিৎকার শুরু করে মেয়েটি। আর সেই সময়েই পরিত্রাতা হিসেবে হাজির হয় তার এক পোষ্য কুকুর। ছোট্ট মেয়েটিকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে ওঠে সে। সটান কামড় বসায় আইশুর পায়ে। জেরায় পুলিশকে আইশু জানিয়েছে, সে বারবার ছুরি দিয়ে কুকুরটিকে আঘাত করলেও একচুলও নড়েনি নাবালিকার ওই পোষ্য। এই অবস্থায় কোনওমতে আইশু এবং পুনিত হাত থেকে বেঁচে নিজের বাড়িতে ফেরে ওই কিশোরী। চিৎকার চেঁচামেচি এবং নাগাড়ে কুকুরের ডাক শুনে বেড়িয়ে আসেন প্রতিবেশিরা। গোটা ঘটনা শোনার পর ওই বাড়ির দিকে যান তাঁরা। উন্মত্ত জনতাআর ভিড় দেখে পালিয়ে যায় দুই অভিযুক্ত। শনিবার পুলিশে অভিযোগ দায়ের করেন নাবালিকার পরিবার। সোমবার আইশু এবং পুনিতকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় এবং পকসো আইনে ওই দুই অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।

```