Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

এ বার থেকে টুইটারেও পাওয়া যাবে 'ব্রেকিং নিউজ'

দ্য ওয়াল ব্যুরো: ক্রীড়া, রাজনীতি, বিনোদন সব জগতের নামীদামি ব্যক্তিত্বদের সব খবরাখবরের জন্য জেন-ওয়াইদের ভরসা সোশ্যাল মিডিয়া। আরও ভালোভাবে বলতে গেলে টুইটার। তাই এই অ্যাপকে আরও বেশি জনপ্রিয় করে তোলার জন্য সংস্থার তরফে আনা হচ্ছে নতুন এক ফিচার।

এ বার থেকে টুইটারেও পাওয়া যাবে 'ব্রেকিং নিউজ'

শেষ আপডেট: 17 September 2018 06:43

দ্য ওয়াল ব্যুরো: ক্রীড়া, রাজনীতি, বিনোদন সব জগতের নামীদামি ব্যক্তিত্বদের সব খবরাখবরের জন্য জেন-ওয়াইদের ভরসা সোশ্যাল মিডিয়া। আরও ভালোভাবে বলতে গেলে টুইটার। তাই এই অ্যাপকে আরও বেশি জনপ্রিয় করে তোলার জন্য সংস্থার তরফে আনা হচ্ছে নতুন এক ফিচার। ব্রেকিং নিউজ। এ বার থেকে টুইটারেই পাবেন ব্রেকিং নিউজ। সেখানে তাজা সংবাদ ছাড়াও থাকবে বিভিন্ন জগতের নামীদামি ব্যক্তিত্বদের খবরাখবর। মুহুর্তের মধ্যেই হাতেনাতে পেয়ে যাবেন দেশ-বিদেশের খবরও৷ সম্প্রতি টুইটার সংস্থার তরফে একটি টুইট করে জানানো হয়েছে, ‘আমরা লাইভ ব্রডকাস্ট দেখার বিষয়টিকে নয়া ফিচারের মাধ্যমে আরও সহজ করছি৷ টাইমলাইনের একেবারে উপরেই এ বার থেকে অপশনটিকে দেখতে পাবেন ইউজাররা৷’ টুইটারের তরফে জানানো হয়েছে, ব্রেকিং নিউজ, নিজের পছন্দের ব্যক্তিত্ব এবং স্পোর্টস সহ অন্যান্য খবর পাওয়া যাবে একেবারে মিনিটের মধ্যে৷ আইফোন এবং অ্যান্ড্রয়েড উভয় ধরণের ইউজাররাই এই ফিচারটি পাবেন৷ ইতিমধ্যেই টুইটার নিয়ে এসেছে ‘অডিও-অনলি ব্রডকাস্টিং ফিচার’৷ যেখানে ইউজাররা শোনার সুবিধা পাবেন৷ তবে শুধুমাত্র আইফোন ইউজাররা নয়া এই ফিচারটি (অডিও-অনলি ব্রডকাস্ট) পেয়েছেন৷ আন্ড্রয়েড ইউজাররা এই সুবিধা পাননি। জানা গিয়েছে, এখন টুইটার সার্পোট করছে অডিও-ওনলি লাইভ ব্রডকাস্ট৷ শুধুমাত্র টুইটারই নয় ‘পেরিস্কোপ’ এর মাধ্যমেও ইউজাররা সুবিধাটি পেয়ে যাবেন৷ গত মাস থেকে টুইটার আইওএস-৯ সহ বেশ কিছু ভার্সনের জন্য বন্ধ করে দিয়েছে পরিষেবাটি৷ ‘অডিও-ওনলি ব্রডকাস্ট’ অপশনটিকে পেতে হলে ইউজারকে আপডেট করতে হবে অ্যাপটিকে৷ এই নতুন ব্রেকিং নিউজ ফিচারের সাহায্যে টুইটার আরও ইউজার ফ্রেন্ডলি হয়ে উঠবে বলেই বিশ্বাস সংস্থার মালিকদের। তাঁদের মতে সোশ্যাল মিডিয়ার জগতে বিপ্লব নিয়ে আসবে টুইটারের বিভিন্ন অ্যাপ।

```