Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

রানিগঞ্জে আদিবাসীদের ধর্মীয় স্থান দখল করতে চাইছে মাফিয়ারা, অভিযোগে স্মারকলিপি বিডিওকে

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: রানিগঞ্জের বল্লভপুরে জমি মাফিয়ারা তাঁদের ধর্মীয় জায়গা দখল করতে চাইছে বলে অভিযোগ তুললেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। এই অভিযোগে তাঁরা স্থানীয় বিডিও অফিসে বিক্ষোভও দেখান। রানিগঞ্জের বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের

রানিগঞ্জে আদিবাসীদের ধর্মীয় স্থান দখল করতে চাইছে মাফিয়ারা, অভিযোগে স্মারকলিপি বিডিওকে

শেষ আপডেট: 31 July 2020 10:36

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: রানিগঞ্জের বল্লভপুরে জমি মাফিয়ারা তাঁদের ধর্মীয় জায়গা দখল করতে চাইছে বলে অভিযোগ তুললেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। এই অভিযোগে তাঁরা স্থানীয় বিডিও অফিসে বিক্ষোভও দেখান। রানিগঞ্জের বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের নূপুর মৌজার সাঁওতাল আদিবাসীদের ধর্মীয় স্থল জাহির থানটিকে এক দল জমি মাফিয়া দখল করতে চাইছে। এই অভিযোগে আজ শুক্রবার ঐতিহ্যবাহী আদিবাসী (সাঁওতাল) গ্রাম সভার পক্ষ থেকে রানিগঞ্জের বিডিও অফিসের সামনে জমায়েত করা হয়। বিক্ষোভও দেখানো হয়। পাশাপাশি একটি স্মারক লিপি তাঁরা তুলে দেন আধিকারিকের হাতে। আদিবাসী (সাঁওতাল) গ্রাম সভার সদস্যা সীমা মান্ডি বলেন, “বিগত দেড়শো থেকে দুশো বছর ধরে ওই স্থানটি আদিবাসী সম্প্রদায়ের মানুষের ধর্মীয়স্থল বা জাহির থান বলে আমরা জেনে এসেছি। আদিবাসী মানুষজন ওই জায়গায় পুজো অর্চনা করে থাকেন। ইদানীং কালে বেশ কয়েক জন জমি মাফিয়া নিজের জমি বলে ওই জায়গাটি দখল করার চেষ্টা করছে।” তিনি অভিযোগ করেন, “আদিবাসীদের আবেগের উপরে তারা আঘাত করছে। জমি দখল করার ব্যাপারে আমরা বাধা দেওয়ায় চেষ্টা করলে আমাদের হুমকি দেওয়া হচ্ছে। পুরো বিষয়টি স্থানীয় বিডিও অফিসে জানিয়ে রাখলাম। আমরা কোনও মতেই জমি ছাড়ব না। যারা আমাদের হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ব্লক উন্নয়ন আধিকারিককে অনুরোধ করেছি।” প্রশাসন কোনও পদক্ষেপ না করলে আন্দোলনের নামার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি বিনোদ নুনিয়া বলেন, “জমি যারই হোক না কেন ওই জমি জোর করে কেড়ে নেওয়া যাবে না। আমরা বিষয়টি দেখছি।” পাশাপাশি তিন লক্ষ টাকা খরচ করে ওই জমির উপরে একটি বেদী বানিয়ে দেওয়ার কথা তিনি শুক্রবার ঘোষণা করেন। তাঁর অফিসে এদিন বিডিও না থাকায় যুগ্ম বিডিও অমর্ত্য মুখোপাধ্যায়ের হাতে স্মারক লিপি তুলে দেন আদিবাসী সংগঠনের লোকজন। যুগ্ম বিডিও বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। এ রাজ্যে জমি মাফিয়াদের নিয়ে অভিযোগ নতুন নয়। ভোটের প্রচারের সময় সিন্ডিকেট ও মাফিয়া নিয়ে অভিযোগ শোনা গেছে কেন্দ্রীয় সরকারের তাবড় মন্ত্রীদের বক্তৃতায়। রাজ্যের শাসক দলও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বিভিন্ন সময়ে। তবে তাতে কাজের কাজ যে কিছুই হয়নি তা এদিনের অভিযোগে আরও একবার দেখা গেল।

```