Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আগামী ৪৮ ঘণ্টায় তুমুল বৃষ্টিপাত উত্তরবঙ্গে, শনিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গেও

দ্য ওয়াল ব্যুরো: বঙ্গে বর্ষা এলেও শহর কলকাতায় গত কয়েকদিন সেভাবে বৃষ্টি হয়নি। শহর সংলগ্ন অন্যান্য জেলাতেও ছবিটা প্রায় একই। দু-এক পশলা বিক্ষিপ্ত বৃষ্টি অবশ্য কোথাও কোথাও হয়েছে। ব্যতিক্রম দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলো। বিশেষ করে বীরভূমে

আগামী ৪৮ ঘণ্টায় তুমুল বৃষ্টিপাত উত্তরবঙ্গে, শনিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গেও

শেষ আপডেট: 26 June 2020 07:08

দ্য ওয়াল ব্যুরো: বঙ্গে বর্ষা এলেও শহর কলকাতায় গত কয়েকদিন সেভাবে বৃষ্টি হয়নি। শহর সংলগ্ন অন্যান্য জেলাতেও ছবিটা প্রায় একই। দু-এক পশলা বিক্ষিপ্ত বৃষ্টি অবশ্য কোথাও কোথাও হয়েছে। ব্যতিক্রম দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলো। বিশেষ করে বীরভূমে ভালোই বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বীরভূম, মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। গত কয়েকদিন কলকাতা এবং সংলগ্ন এলাকায় আকাশ আংশিক মেঘলা হলেও বৃষ্টিপাত হয়নি সেভাবে। বরং বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে দিনের বেলায় ভ্যাপসা গুমোট গরম অনুভূত হয়েছে। মাঝে মাঝে রোদের তেজ ছিল চড়া। আজ শহর কলকাতার তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আজ শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। গত ২৪ ঘণ্টায় কলকাতা এবং সংলগ্ন এলাকায় বৃষ্টি প্রায় হয়নি বললেই চলে। হাওয়া অফিস জানিয়েছে, রাজস্থান থেকে বিহার পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। এর প্রভাবে দখিনা বাতাসে ভর করে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে পূর্ব ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। যার জেরে উত্তর ভারতের রাজ্যগুলোতে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। সেই সঙ্গে বৃষ্টির প্রকোপ বাড়ছে উত্তরবঙ্গেও। আলিপুরের পূর্বাভাস উত্তরবঙ্গে দার্জিলিং-সহ পাঁচ জেলাতে ভারী বৃষ্টি হতে পারে। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের কিছু অংশে। ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। এ ছাড়াও ভারী বৃষ্টি হবে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের কিছু এলাকায় শনিবার ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলো যেমন- দার্জিলিং, কালিম্পং, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে মাঝারি বৃষ্টিপাত হবে আগামীকাল। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। তবে রবিবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্ত এবং হাল্কাবৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বৃষ্টির তীব্রতা বাড়তে পারে আগামীকাল অর্থাৎ শনিবার থেকে রবিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শনিবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনায় দু-এক পশলা বৃষ্টি হতে পারে। রবিবার এই জেলাগুলোর সঙ্গে সঙ্গে দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের কিছু অংশে।

```