Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

বন্যায় বেসামাল কর্ণাটক, প্রাণ বাঁচাতে বাড়ির ছাদে আশ্রয় নিল কুমির

দ্য ওয়াল ব্যুরো: বন্যায় বিধ্বস্ত দক্ষিণের রাজ্য কর্ণাটক। কেবল সাধারণ মানুষ নয়, বিপাকে পড়েছে বন্য প্রাণও। এ বার বন্যার জল থেকে বাঁচতে বাড়ির চালে উঠে পড়তে দেখা গেল একটা কুমিরকে। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কর্ণাটকের বেলগাম এলাকা। সে

বন্যায় বেসামাল কর্ণাটক, প্রাণ বাঁচাতে বাড়ির ছাদে আশ্রয় নিল কুমির

শেষ আপডেট: 12 August 2019 10:29

দ্য ওয়াল ব্যুরো: বন্যায় বিধ্বস্ত দক্ষিণের রাজ্য কর্ণাটক। কেবল সাধারণ মানুষ নয়, বিপাকে পড়েছে বন্য প্রাণও। এ বার বন্যার জল থেকে বাঁচতে বাড়ির চালে উঠে পড়তে দেখা গেল একটা কুমিরকে। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কর্ণাটকের বেলগাম এলাকা। সেখানেই দেখা গিয়েছে এমন দৃশ্য। বাড়ির ছাদে টিনের চাল আঁকড়ে বসে রয়েছে এক পেল্লাই কুমির। চারপাশে থইথই করছে জল। এমনকী যে বাড়ির চালে কুমিরটি আশ্রয় নিয়েছে, ডুবে গিয়েছে সেই বাড়ির বাকিটাও। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। ১৫ সেকেন্ডের ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, টিনের চালের উপর হাঁ মুখ নিয়ে শুয়ে রয়েছে ওই কুমির। https://twitter.com/i/status/1160826291647602688 কদিন আগেই গুজরাতের ভদোদরার রাস্তাতেও দেখা মিলেছিল কুমিরের। ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা গিয়েছিল, রাস্তার জমা জলের মধ্যে থেকে উঁকি দিচ্ছে একটি কুমির। সামনে থাকা দুট নেড়ি কুকুরকে শিকার করার জন্যও এগিয়ে যায় সে। তবে ক্ষণিকের জন্য বেঁচে যায় কুকুর দুটি। এনডিআরএফ-এর টিম জানিয়েছে, কেবল ভদোদরা নয়, গুজরাতের বিভিন্ন অংশেই জলমগ্ন রাস্তাঘাটে ঘুরতে দেখা গিয়েছে কুমিরদের। অনুমান, স্থানীয় খাঁড়িগুলোর মধ্যে দিয়েই স্রোতের টানে জনবসতি এলাকায় এসে পড়েছে কুমিরগুলো। তবে সব কুমিরকেই উদ্ধার করে নিরাপদ জায়গায় পাঠানো হয়েছে বলে জানিয়েছে এনডিআরএফ।

```