Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

বৌবাজারের ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে এক্ষুনি ৫ লাখ, মমতার দাবিই মেনে নিল মেট্রো  

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে নবান্নের বৈঠকে চাপ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, বৌবাজারে বাড়িহারা পরিবারগুলির কিচ্ছু নেই। হঠাৎ করে সব হারিয়েছে। নতুন করে সব শুরু করতে হচ্ছে। আপাৎকালীন সাহায্য হিসেব

বৌবাজারের ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে এক্ষুনি ৫ লাখ, মমতার দাবিই মেনে নিল মেট্রো  

শেষ আপডেট: 5 September 2019 09:50

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে নবান্নের বৈঠকে চাপ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, বৌবাজারে বাড়িহারা পরিবারগুলির কিচ্ছু নেই। হঠাৎ করে সব হারিয়েছে। নতুন করে সব শুরু করতে হচ্ছে। আপাৎকালীন সাহায্য হিসেবে মেট্রো কর্তৃপক্ষ পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা করে এক্ষুনি দিয়ে দিক। বৃহস্পতিবার কলকাতা মেট্রো রেল কর্পোরেশনের এক্সিকিউটিভ কমিটির বৈঠকে মুখ্যমন্ত্রীর সেই দাবি মেনে নিল কর্তৃপক্ষ। শীর্ষ আধিকারিক পিসি শর্মা জানিয়েছেন, “বোর্ড মিটিং-এ সর্বসম্মত ভাবে এই প্রস্তাব গৃহীত হয়েছে।” ইস্ট-ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গ খুঁড়তে গিয়ে রবিবার ভোর রাতে বিপর্যয় হয়েছে বউ বাজার এলাকায়। কিন্তু তারপর মেট্রোর বিরুদ্ধে কোনও দোষারোপ করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে মেট্রো-রাজ্য বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, "যাঁরা হঠাৎ করে বাড়ি-ঘর হারিয়েছেন, তাঁরা এখন নিঃস্ব। জামা-কাপড়, বাসন-কোসন কিচ্ছু নেই। তাই তাঁদের জীবন যাপনের জন্য পরিবার পিছু আপাতত পাঁচ লক্ষ টাকা দিক মেট্রো কর্তৃপক্ষ।" মেট্রো রেলের জিএম পিসি শর্মাও বলেন, অন্য সব দাবিই মেনে নেওয়া হয়েছে। আগেই আমরা বলেছি। কিন্তু এই আপৎকালীন সাহায্যের বিষয়টি আমার একার সিদ্ধান্ত নয়। এটা বোর্ড অফ ডিরেক্টরসে আলোচনা করতে হবে। এরপর সাংবাদিক বৈঠকে মাইক হাতে নিয়ে মুখ্যমন্ত্রী ফের বলেন, “এটা আপনাদের দেখতেই হবে। এখন ওই মানুষগুলির কাছে কিচ্ছু নেই । বর্ধিষ্ণু পরিবারগুলি হঠাৎ করে সব হারিয়েছেন। মানবিক কারণেই এটা আপনাদের করতে হবে।” পর্যবেক্ষকদের মতে মেট্রো কর্তৃপক্ষের উপর এ ব্যাপারে শুরু থেকেই একটা চাপ রেখেছিলেন মুখ্যমন্ত্রী। আর তাতে কাজও হল। এ ছাড়াও বাড়ির বদলে বাড়ি বা দোকানের বদলে দোকান দেওয়ার দাবি আগেই মেনে নিয়েছে মেট্রো। সাময়িক পুনর্বাসনও ব্যবস্থা করবে মেট্রো রেল কর্তৃপক্ষই।

```