Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে

রাজীবের পছন্দ ছিল সনিয়া, রাহুলের স্বপ্না, কুকথা বিজেপি বিধায়কের

দ্য ওয়াল ব্যুরো: সুরেন্দ্র আছেন সুরেন্দ্রতেই। নির্বাচন যত এগিয়ে আসছে, বিরোধী দলের মহিলা নেত্রী বা সদস্যদের নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করে যাচ্ছেন উত্তরপ্রদেশের রোহনিয়ার এই বিজেপি বিধায়ক। হরিয়ানার শিল্পী স্বপ্না চৌধুরীর কংগ্রেসে যোগ দে

রাজীবের পছন্দ ছিল সনিয়া, রাহুলের স্বপ্না, কুকথা বিজেপি বিধায়কের

শেষ আপডেট: 24 March 2019 12:30

দ্য ওয়াল ব্যুরো: সুরেন্দ্র আছেন সুরেন্দ্রতেই। নির্বাচন যত এগিয়ে আসছে, বিরোধী দলের মহিলা নেত্রী বা সদস্যদের নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করে যাচ্ছেন উত্তরপ্রদেশের রোহনিয়ার এই বিজেপি বিধায়ক। হরিয়ানার শিল্পী স্বপ্না চৌধুরীর কংগ্রেসে যোগ দেওয়া নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন সুরেন্দ্র। বললেন রাহুল গান্ধীর উচিত স্বপ্নাকে নিজের করে নেওয়া। এই মন্তব্যের মধ্যে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর মা তথা প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীকেও টেনে আনেন তিনি। স্বপ্নার মতোই সনিয়াকেও নর্তকী বলে মন্তব্য করেন সুরেন্দ্র। বিজেপি বিধায়ক বলেন, "বাবার পথেই হাটছেন রাহুল গান্ধী। রাহুলজির মাও ইতালিতে এই একই পেশায় ( পড়ুন গায়িকা ও নৃত্যশিল্পী ) ছিলেন। যেমন করে রাজীব গান্ধী সনিয়াজিকে নিজের করে নিয়েছেন, তেমন করেই আপনিও স্বপ্নাকে নিজের বানিয়ে নিয়েছেন।" শুধু এই বলেই থেমে থাকেননি সুরেন্দ্র। তিনি আরও বলেন, "সবথেকে ভালো ব্যাপার হচ্ছে শাশুড়ি ও বউমা একই পেশার সঙ্গে যুক্ত।" আরও একধাপ এগিয়ে বিজেপি বিধায়ক বলেন, নাচের সঙ্গে যুক্ত মেয়েদের ভারতীয় রাজনীতি গ্রহণ করবে না। ভারতীয় রাজনীতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো সৎ ও চরিত্রবান নেতার দরকার। এমনকী রাহুলকে কটাক্ষের সুরে তিনি বলেন, "আমার ভালো লাগছে যে, রাহুল গান্ধীর রাজনৈতিক লোকদের উপর থেকে বিশ্বাস চলে গিয়েছে। তাই এখন নৃত্যশিল্পীদের বেশি বিশ্বাস করছেন তিনি।" https://twitter.com/ANINewsUP/status/1109729692414865409 শনিবার কংগ্রেসে যোগ দেন হরিয়ানার নামকরা শিল্পী স্বপ্না চৌধুরী। তবে জানা গিয়েছে, রবিবার স্বপ্না জানিয়েছেন, আপাতত কোনও রাজনৈতিক দলেই যোগ দেননি তিনি। কয়েকদিন আগেই বসপা নেত্রী মায়াবতীর উপর মন্তব্য করেছিলেন এই বিজেপি বিধায়ক। তিনি বলেন, মায়াবতী নিজে প্রতিদিন চুলে রং করেন ও ফর্সা হওয়ার ক্রিম মাখেন। তাই তাঁর অধিকার নেই এটা বলার যে প্রধানমন্ত্রী বিলাসে জীবন কাটান কিনা। যদিও বিজেপি বিধায়কের এই মন্তব্যের পরেই শুরু হয়েছে সমালোচনা। উত্তরপ্রদেশের এক কংগ্রেস নেতা জানিয়েছেন, সুরেন্দ্র সিংয়ের এটা স্বভাব। মহিলাদের নিয়ে যেরকম মন্তব্য তিনি করেন, সেটা তাঁর রুচির পরিচয় দেয়। শুধু তিনি নন, গোটা বিজেপি দলটাই এই ধরণের লোকে ভরে গিয়েছে। যে দলের শীর্ষনেতৃত্ব মহিলাদের সম্মান জানাতে পারে না, সে দলের অন্য নেতারা তো এই ধরণের মন্তব্য করবেই, এমনটাই বক্তব্য তাঁর। তাঁর দাবী, ভারতের মানুষ ব্যালট বক্সে বিজেপিকে সব কিছুর জবাব দেবে।

আরও পড়ুন

https://www.four.suk.1wp.in/news-state-abhishek-banerjee-challenges-he-will-leave-politics-if-it-can-be-proved-his-wife-brought-gold-from-foreign-country-illegally/

```