Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

টালা ব্রিজে বাস বন্ধের জের, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ২৩০ নম্বর রুট

দ্য ওয়াল ব্যুরো: অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল ২৩০ রুটের বাস। কামারহাটি থেকে আলিপুর চিড়িয়াখানা যায় এই বাস। বৃহস্পতিবার থেকে বন্ধ হয়ে গিয়েছে এই রুটের বাস চলাচল। পুজোর আগে থেকেই টালা ব্রিজে বন্ধ রয়েছে ভারী যান চলাচল। তার মধ্যে রয়েছে বাসও

টালা ব্রিজে বাস বন্ধের জের, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ২৩০ নম্বর রুট

শেষ আপডেট: 31 October 2019 07:33

দ্য ওয়াল ব্যুরো: অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল ২৩০ রুটের বাস। কামারহাটি থেকে আলিপুর চিড়িয়াখানা যায় এই বাস। বৃহস্পতিবার থেকে বন্ধ হয়ে গিয়েছে এই রুটের বাস চলাচল। পুজোর আগে থেকেই টালা ব্রিজে বন্ধ রয়েছে ভারী যান চলাচল। তার মধ্যে রয়েছে বাসও। বাস মালিকদের দাবি, অনেক ঘুরপথে গন্তব্যে পৌঁছতে হচ্ছে। রুট পরিবর্তন হওয়ায় অনেকসময়ই বাস যাচ্ছে প্রায় ফাঁকা। এদিকে ভাড়া বাড়ানো যায়নি। যাত্রী কম এবং ভাড়া একই থাকায় অনেকসময়েই তেলের পয়সাটুকুও উঠছে না। বদলে বিপুল পরিমাণ ক্ষতি হচ্ছে বাস মালিকদের। পাশাপাশি ঘুরতি পথে গন্তব্যে যাওয়ায় সময় লাগছে অনেক বেশি। দিনে দুটোর বেশি ট্রিপ করতে পারছেন না চালকরা। এই বিপুল পরিমাণ ক্ষতি সামলাতে না পেরে এ বার বাস বন্ধে সিদ্ধান্ত নিয়েছে মালিকপক্ষ। কবে ফের ২৩০ রুটের বাস চালু হবে তা জানা যায়নি। মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর থেকেই রাজ্য জুড়ে বিভিন্ন ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা চলছে। সেই পরীক্ষানিরীক্ষাতেই উঠে এসেছে টালা ব্রিজের বেহাল দশার কথা। পরিস্থিতি এতই সঙ্গিন যে পুরনো ব্রিজ ভেঙে ফেলে নতুন করে নির্মাণের প্রস্তাব দিয়েছেন বিশেষজ্ঞরা। এই রিপোর্ট পেশ হওয়ার আগে থেকেই টালা ব্রিজে বন্ধ রয়েছে বাস চলাচল। ঘুরিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন বাসের রুট। অতিরিক্ত সময় লাগার কারণে ক্রমশ কমছে যাত্রী সংখ্যা। এ ক’দিনে বিপুল পরিমাণ ক্ষতিও হয়েছে বাস মালিকদের। ক'দিন আগেই জানা গিয়েছিল ৯টি রুটের প্রায় ৩৫০ বাস রাস্তায় নামেনি। যাত্রীদের একাংশের কথায়, "একটা বড় রুট দিয়ে যায় ২৩০ বাস। রুট পরিবর্তন হওয়ার পর থেকেই সমস্যায় ভুগছি আমরা। গন্তব্যে পৌঁছতে সময় বেশি লাগছে। মাঝের অনেক স্টপেজে এখন যাওয়া যায় না। ব্রেক জার্নি করতে হয়। তার মধ্যে এ বার বাস পুরোপুরি বন্ধ হয়ে গেল। প্রতিদিন সমস্যায় জেরবার হব আমরা।" পুজোর আগে থেকেই টালা ব্রিজ নিয়ে চলছে দুর্ভোগ। কবে সমস্যা মিটবে জানা নেই। তবে আগামী দিনে নিত্যযাত্রীদের দুর্ভোগ যে বাড়তে চলেছে তা স্পষ্ট। পড়ুন 'দ্য ওয়াল' পুজো ম্যাগাজিন ২০১৯ - এ প্রকাশিত গল্প https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae/

```