Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

করোনা আক্রান্ত বোল্ট, বার্থডে পার্টির পরেই সংক্রমণ, চিন্তা ম্যান সিটির স্টার্লিংকে নিয়ে

দ্য ওয়াল ব্যুরো: বিদ্যুতের গতিকেও ছুঁয়ে ফেলল করোনাভাইরাস। কোভিডে আক্রান্ত হলেন অলিম্পিকে আটটি সোনা জয়ী জামাইকার অ্যাথলিট উসেইন সেন্ট লিও বোল্ট। টুইট করে নিজেই জানিয়েছেন সংক্রমণের কথা। ভারতীয় সময় সোমবার রাতে একটি ভিডিও টুইট করেন বোল্ট। তাতে

করোনা আক্রান্ত বোল্ট, বার্থডে পার্টির পরেই সংক্রমণ, চিন্তা ম্যান সিটির স্টার্লিংকে নিয়ে

শেষ আপডেট: 25 August 2020 05:56

দ্য ওয়াল ব্যুরো: বিদ্যুতের গতিকেও ছুঁয়ে ফেলল করোনাভাইরাস। কোভিডে আক্রান্ত হলেন অলিম্পিকে আটটি সোনা জয়ী জামাইকার অ্যাথলিট উসেইন সেন্ট লিও বোল্ট। টুইট করে নিজেই জানিয়েছেন সংক্রমণের কথা। ভারতীয় সময় সোমবার রাতে একটি ভিডিও টুইট করেন বোল্ট। তাতে তিনি জানান, গত শনিবার তাঁর কোভিড টেস্ট হয়েছিল। সোমবার রিপোর্ট এসেছে পজিটিভ। তিনি জানিয়েছেন, আপাতত সমস্ত প্রোটোকল মেনে বাড়িতেই থাকবেন তিনি। বোল্ট ওই টুইটে আরও বলেছেন, জামাইকার স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে তিনি যোগাযোগ করেছেন। জানতে চেয়েছেন, বাড়িতে ঠিক কী কী নিয়ম মেনে থাকতে হবে। https://twitter.com/usainbolt/status/1297929980874194945 গত ২১ অগস্ট ছিল বোল্টের ৩৪ তম জন্মদিন। সেদিন জামাইকার সমুদ্র তীরবর্তী শহর মন্টেগো বের নতুন বাড়িতে বন্ধুদের নিয়ে জন্মদিনের পার্টি দিয়েছিলেন। সেখানে উপস্থিত ছিলেন অন্তত ৩০ জন। তার মধ্যে ছিলেন জামাইকার ফুটবলার তথা ইংলিশ ক্লাব ম্যাঞ্চেস্টার সিটির নির্ভরযোগ্য ফরওয়ার্ড রাহেম স্টার্লিং। ফলে তাঁকে নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। বোল্ট বলেছেন, ২১ তারিখ যাঁরা তাঁর জন্মদিনের পার্টিতে এসেছিলেন তাঁদের সবাইকে তিনি বলেছেন আপাতত কয়েকটা দিন কোয়ারেন্টাইনে থাকতে এবং টেস্ট করিয়ে নিতে। তবে কয়েকদিন ধরে বোল্টের শরীরে করোনার উপসর্গ ছিল বলে তিনি জানিয়েছেন। ফলে অনেকেই প্রশ্ন তুলছেন, উপসর্গ রয়েছে বোঝা সত্ত্বেও কী ভাবে বোল্ট বার্থডে পার্টি আয়োজন করলেন? এমনিতে খেলোয়াড়দের মধ্যে কোভিড সংক্রমণের ঘটনা নতুন নয়। ডেবালা থেকে পাওলো মালদিনির মতো তারকা ফুটবলার করোনা আক্রান্ত হয়েছিলেন। যদিও তাঁরা সেরেও উঠেছেন। স্প্যানিশ কোচ তথা এই মুহূর্তে ম্যানসিটির হেড স্যার পেপ গুয়ার্দিওলার মায়েরও মৃত্যু হয়েছিল করোনা আক্রান্ত হয়ে। এবার সেই তালিকায় যুক্ত হলেন অ্যাথলিট বোল্ট। উদ্বেগ তৈরি হল স্টার্লিংকে নিয়ে।

```