Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

এক ফ্রেমে সৌরভ-স্টিভ, নস্টালজিয়া ফিরিয়ে আনলেন ক্রিকেটের দুই মহারথী

দ্য ওয়াল ব্যুরো: সালটা ২০০১। ইডেন গার্ডেন্সে ব্যাগি গ্রিন ব্লেজার গায়ে মাঠের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ক স্টিভ ওয়। বেশ কিছুক্ষণ পরে মাঠে টস করতে নামলেন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই টেস্টেই স্টিভের অস্ট্রেলিয়ার ১৬ টেস

এক ফ্রেমে সৌরভ-স্টিভ, নস্টালজিয়া ফিরিয়ে আনলেন ক্রিকেটের দুই মহারথী

শেষ আপডেট: 15 January 2020 12:37

দ্য ওয়াল ব্যুরো: সালটা ২০০১। ইডেন গার্ডেন্সে ব্যাগি গ্রিন ব্লেজার গায়ে মাঠের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ক স্টিভ ওয়। বেশ কিছুক্ষণ পরে মাঠে টস করতে নামলেন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই টেস্টেই স্টিভের অস্ট্রেলিয়ার ১৬ টেস্ট জয়ের অশ্বমেধ ঘোড়াকে থামিয়ে দিয়েছিল সৌরভের ভারত। তিন বছর বাদে সিডনির মাঠে যখন জীবনের শেষ টেস্ট ম্যাচ খেলছেন স্টিভ, তখনও বিপক্ষ অধিনায়কের নাম সৌরভ। সেই সৌরভ ও স্টিভকে ফের একবার একসঙ্গে দেখা গেল। তবে প্রতিপক্ষ হিসেবে নয়। একসঙ্গে বসে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়ার খেলা দেখলেন দু’জনে। বেশ খানিকক্ষণ আড্ডাও দিলেন দু’জনে। নিজেদের সাক্ষাতের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন সৌরভ। সেখানে তিনি লেখেন, “এই মানুষটার সঙ্গে অনেক লড়াই করেছি। অনেক শ্রদ্ধা রয়েছে।” এই ছবি শেয়ার করার পরেই সৌরভের দলের অন্যতম অস্ত্র তথা ইডেন টেস্টে অস্ট্রেলিয়াকে হারানোর অন্যতম প্রধান কারিগর হরভজন সিং লেখেন, ‘লেজেন্ডস’। https://www.instagram.com/p/B7TeTkLAHT4/?utm_source=ig_web_copy_link এই ছবি শেয়ার করার পরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় কমেন্টের বন্যা। কেউ বলেন, ক্রিকেটের অন্যতম দুই সেরা অধিনায়ক একসঙ্গে। কেউ আবার বলেন, আপনাদের জন্যই খেলাটা দেখতে এত ভাল লাগত। অনেকে কমেন্ট করেন, ক্রিকেটের অন্যতম সেরা দুই জেন্টেলম্যান। আলাদা করে সৌরভের প্রশংসাও করেন অনেকে। কেউ আবার ওয়াংখেড়েতে অস্ট্রেলিয়ার কাছে বিরাটদের লজ্জার হারের পর সৌরভকে কিছু করার আবেদনও করেন। সৌরভ বর্তমানে বিসিসিআই প্রেসিডেন্ট। খেলা ছাড়ার পরেও সৌরভ ও স্টিভের সম্পর্ক খুবই ভাল। মাঠে তাঁরা যেমন কঠিন প্রতিপক্ষ ছিলেন, মাঠের বাইরে ততটাই ভাল বন্ধু। স্টিভ অবশ্য মাঝেমধ্যেই ভারতে আসেন। সৌরভের সঙ্গে এর আগেও দেখা হয়েছে তাঁর। কলকাতায় এনজিওর কাজে অনেকবার এসেছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক। তবে সৌরভ বিসিসিআইয়ের মসনদে বসার পর এই প্রথম ভারতে এলেন তিনি। ফের সাক্ষাৎ হল দুই কিংবদন্তীর।

```