Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

রংবেরংয়ের পোশাকে কোর্টে ঝড় তুলেছেন সেরেনা, মনে করালেন এক কিংবদন্তিকে

দ্য ওয়াল ব্যুরো: সেরেনা উইলিয়ামস মানেই নতুনত্ব কিছু। নতুন কোনও ভাবনা, নতুন কোনও চমক, কিংবা তাঁর ক্যারিশমাও বাকিদের থেকে শতযোজন এগিয়ে থাকে, সবসময়, স্বতঃস্ফূর্তভাবেই। এবারও অস্ট্রেলিয়ান ওপেনে আমেরিকান কিংবদন্তি এমন এক অভিনব পোশাক পরে খেলছে

রংবেরংয়ের পোশাকে কোর্টে ঝড় তুলেছেন সেরেনা, মনে করালেন এক কিংবদন্তিকে

শেষ আপডেট: 11 February 2021 08:03

দ্য ওয়াল ব্যুরো: সেরেনা উইলিয়ামস মানেই নতুনত্ব কিছু। নতুন কোনও ভাবনা, নতুন কোনও চমক, কিংবা তাঁর ক্যারিশমাও বাকিদের থেকে শতযোজন এগিয়ে থাকে, সবসময়, স্বতঃস্ফূর্তভাবেই। এবারও অস্ট্রেলিয়ান ওপেনে আমেরিকান কিংবদন্তি এমন এক অভিনব পোশাক পরে খেলছেন, সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে তিনি। সেরেনা খেলছেনও ভাল এই মেগা আসরে। মেলবোর্ন পার্কে তিনি দ্বিতীয় রাউন্ডে হারালেন সার্বিয়ার নিনা স্তোয়ানোভিচকে ৬-৩, ৬-০-তে। এক ঘণ্টায় খেলা শেষ করে দিয়েছেন। ম্যাচ তো রয়েইছে, পাশাপাশি সেরেনা খেলছেন অন্যরকম পোশাকে। ফ্যাশনসচেতন সেরেনা এবার বছরের প্রথম গ্র্যান্ড স্লামের শুরু থেকে খেলছেন এক পা-ওয়ালা ক্যাটস্যুট পরে। গাঢ় লাল-গোলাপি ও কালো রঙের ক্যাটস্যুটে অস্ট্রেলিয়ান ওপেনে লড়ছেন সেরেনা। এ পোশাকে ডান পা পুরো ঢাকলেও বাঁ-পা ঢাকেননি ৩৯ বছর বয়সী কিংবদন্তি। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, সর্বত্রই আলোচনা হচ্ছে তাঁকে নিয়ে। কেন বিশেষ ধরনের স্যুট পেরে নেমেছেন তিনি? সেরেনা বলেছেনও সেই কথা, তিনি মনে করাচ্ছেন ফ্লোরেন্স গ্রিফিথ জয়নারকে। ১৯৮৮ সিওল অলিম্পিকে মেয়েদের ১০০ মিটার, ২০০ মিটার ও ৪০০ মিটার রিলে দৌড়ে সোনার পদক জিতেছিলেন প্রয়াত এই মহিলা দৌড়বিদ। সেই অলিম্পিকের ট্রায়ালে ১০০ মিটার দৌড়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন ‘ফ্লো-জো’খ্যাত ওই মার্কিন অ্যাথলিট। সেই বছরই ২০০ মিটারেও বিশ্ব রেকর্ড গড়েন তিনি। তাঁর এ দুটি রেকর্ড এখনও সমান অম্লান, কেউ ভাঙতে পারেননি। ১৯৯৮ সালে মাত্র ৩৮ বছর বয়সে ঘুমের মধ্যে একধরনের মৃগীরোগে আক্রান্ত হয়ে (এপিলেপটিক সিজার) তিনি মারা যান। সেরেনা সেই কিংবদন্তির কথা মনে রেখে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘‘ফ্লো-জোর কাছ থেকে অনেক প্রেরণা পেয়েছি। তিনি ছিলেন অসাধারণ একজন অ্যাথলিট। বড় হয়ে ওঠার সময় তাঁকে দেখেছি। তাঁর পোশাক ছিল অসাধারণ। নয়া বছরে নতুন কী করা যায়, সেটি নিয়ে আমি ভাবছিলাম। নাইকি কোম্পানি ফ্লো-জোর পোশাক অবলম্বনে পরিকল্পনা করল। আমি দেখেই সায় দিয়েছিলাম। তিনি ছিলেন অসাধারণ স্টাইল আইকন। আমি তাঁকে অনুসরণ করে শুধু কিছু বদল আনতে পেরেছি।’’ ট্র্যাকে সাধারণ উজ্জ্বল রঙের পোশাক পরে নামতেন। এমনকি হুডি পরেও নেমেছেন। ৩৩ বছর আগের সেই সিওল অলিম্পিকে সেরেনার মতো এমন ক্যাটস্যুট পরে নেমেছিলেন ফ্লোরেন্স। পার্থক্য শুধু বাঁ পায়ে, ফ্লোরেন্সের সেই পোশাকের এক পাশ ছিল বিকিনি মডেলের। সেরেনা বাঁ-পায়ের ঊরু কিছুটা ঢেকেছেন। ফ্লোরেন্স হাতে বড় বড় নখ রাখতেন, সেটি পালিস করে ট্র্যাকে নামতেন। সিওল অলিম্পিকের ট্রায়ালে নখ রাখেন ৪ ইঞ্চি লম্বা, মূল প্রতিযোগিতায় তা আরও ২ ইঞ্চি করে বাড়িয়ে লাল, সাদা, নীল ও সোনালি নেইল-পালিশ করে ট্র্যাকে নেমেছিলেন ফ্লোরেন্স। আর পনিটেলের মতো চুল রাখতেন। সেরেনা অত ঝুঁকি নিতে পারেননি। তিনি শুধু একটি স্টাইল স্টেটমেন্ট বজায় রেখেছেন। আর তাতেই সবাই চমকিত।

```