দ্য ওয়াল ব্যুরো: মালয়েশিয়া মাস্টার্স-এর রাউন্ড অফ সিক্সটিনে অনবদ্য খেলেছিলেন সাইন নেওয়াল। কিন্তু কোয়ার্টার ফাইনালের হারতে হল তাঁকে। ৮-২১ ও ৭-২১ ব্যবধানে স্টেট সেটেই সাইনাকে পরাজিত করেন প্রতিপক্ষ অস্ট্রেলিয়ান শাটলার করোলিনা মারিন। কোয়ালালামপুরে অনুষ্ঠিত এই আন্তর্জাতি টুর্নামেন্টে এখন ভারতের ভরসা শুধু পিভি সিন্ধু।
গতকাল রাউন্ড ১৬-র ম্যাচে সাইনার প্রতিপক্ষ ছিলেন থাইল্যান্ডের সি ইয়ং। ২৫-২৩ এবং ২১-১২ ব্যবধানে সেই গেম জেতেন সাইনা। কিন্তু এদিন অস্ট্রেলিয় প্রতিপক্ষের বিরুদ্ধে কার্যত দাঁড়াতেই পারেননি। দ্বিতীয় গেমে পরপর চারটি পয়েন্ট তুলে নেন সাইনা। অনেকেই তখন ভেবেছিলেন প্রথম সেটের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছেন সাইনা। কিন্তু কোথায় কী!
দ্বিতীয় রাউন্ডের যে ফুটেজ টুইটারে এসেছে তাতে দেখা যাচ্ছে করোলিনা ব্যাক হ্যান্ড স্ম্যাশ সামলাতে সাইনাকে রীতিমতো মাটি ধরে ফেলতে হয়।
রাউন্ড ১৬-র ম্যাচে বিশ্ব ব্যাডমিন্টন তালিকায় ৩৮ নম্বরে থাকা আয়া ওহরি ছিলেন পিভি সিন্ধু। সেই গেমেও সিন্ধুকে বেশ চাপের মুখেই পড়তে হয়। স্টেট সেটে জিতলেও ব্যবধান একেবারে সুতোর মতো। ২১-১৯ ও ২১-১৫ ব্যবধানে আয়াকে হারান পুলেল্লা গোপীচাঁদের ছাত্রী। এখন দেখার কোয়ার্টার ফাইনালে কী করেন সিন্ধু। টোকিও অলিম্পিকের আগে এই টুর্নামেন্ট সিন্ধুর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।