Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

মাঠে নামছেন শচীন-ধোনি, সঙ্গে দেখা যাবে ওয়ার্ন, পন্টিংদেরও

দ্য ওয়াল ব্যুরো: বিধ্বংসী দাবানলের কবলে পড়ে বিরাট ক্ষতি হয়েছে দক্ষিণ অস্ট্রেলিয়ার একাধিক এলাকায়। শুধু প্রাণহানি নয়, সম্পত্তিও নষ্ট হয়েছে প্রচুর। এই পরিস্থিতিতে দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্যে চ্যারিটি ম্যাচের আয়োজন করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া

মাঠে নামছেন শচীন-ধোনি, সঙ্গে দেখা যাবে ওয়ার্ন, পন্টিংদেরও

শেষ আপডেট: 15 January 2020 15:13

দ্য ওয়াল ব্যুরো: বিধ্বংসী দাবানলের কবলে পড়ে বিরাট ক্ষতি হয়েছে দক্ষিণ অস্ট্রেলিয়ার একাধিক এলাকায়। শুধু প্রাণহানি নয়, সম্পত্তিও নষ্ট হয়েছে প্রচুর। এই পরিস্থিতিতে দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্যে চ্যারিটি ম্যাচের আয়োজন করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেই চ্যারিটি ম্যাচেই ফের একসঙ্গে দেখা যাবে শচীন তেণ্ডুলকর ও মহেন্দ্র সিং ধোনিকে। জানা গিয়েছে, ৮ ফেব্রুয়ারি বিগ ব্যাশের ফাইনালের আগেই এই ম্যাচ হবে অস্ট্রেলিয়াতে। ইতিমধ্যেই সেই ম্যাচে কারা খেলবেন, তা মোটামুটি ঠিক হয়ে গিয়েছে। তবে এখনও পর্যন্ত ক্রিকেটারদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। সূত্রের খবর, এই অলস্টার ম্যাচে দুটি দলের অধিনায়কত্ব করবেন অস্ট্রেলিয়ার দুই কিংবদন্তী শেন ওয়ার্ন ও রিকি পন্টিং। তাঁদের পাশাপাশি এই ম্যাচে দেখা যাবে জাস্টিন ল্যাঙ্গার, অ্যাডাম গিলক্রিস্ট, শেন ওয়াটসন, মাইকেল ক্লার্কদের মতো অস্ট্রেলিয়ার প্রাক্তনীদের। এই ম্যাচেই ফের মাঠে দেখা যেতে পারে শচীন তেণ্ডুলকর ও মহেন্দ্র সিং ধোনিকে। সূত্রে খবর, ইতিমধ্যেই এই ম্যাচে খেলার ব্যাপারে সম্মতি জানিয়েছেন দুই তারকা। জানা গিয়েছে, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বেশ কিছু প্রাক্তনীদের দেখা যাবে এই ম্যাচে। ইতিমধ্যেই এই ম্যাচকে ঘিরে আগ্রহ তৈরি হচ্ছে অস্ট্রেলিয়ায়। এই ম্যাচ থেকে যা টাকা উঠবে তা দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য তৈরি করা চ্যারিটি সংস্থার হাতে তুলে দেওয়া হবে। ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের পর থেকে ক্রিকেট মাঠে দেখা যায়নি ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। জাতীয় দলের জার্সিতে তাঁকে ফের কবে দেখা যাবে সে ব্যাপারে এখনও পর্যন্ত কোনও খবর নেই। তবে আইপিএলে খেলবেন ধোনি। ইতিমধ্যেই তার প্রস্তুতি নেওয়া শুরু করেছেন তিনি। আইপিএলের আগেই হয়তো এই অলস্টার ম্যাচে দেখা যাবে ধোনিকে। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে এর আগেও অলস্টার ম্যাচে খেলেছেন শচীন। তাঁর ও শেন ওয়ার্নের নেতৃত্বে দুটি দলের মধ্যে একটি তিন ম্যাচের টি ২০ সিরিজ আয়োজন করা হয়েছিল মার্কিন যুক্ররাষ্ট্রে। সেখানে সেহওয়াগ, জ্যাক ক্যালিসের মতো ক্রিকেটাররাও খেলেছিলেন। ফের একবার শচীন, ওয়ার্ন মাঠে নামবেন। তবে একই দলের হয়ে তাঁরা খেলবেন, নাকি ফের প্রতিপক্ষের ভূমিকায় তাঁদের দেখা যাবে সে ব্যাপারে কোনও খবর পাওয়া যায়নি।

```