Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এখনই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

টেস্টে নিউজিল্যান্ডের কাছে ১০ উইকেটে পরাজয় ভারতের

দ্য ওয়াল ব্যুরো: টানা সাতটি ম্যাচ জয়ী হওয়ার পরে ওয়েলিংটনে লজ্জাজনক ভাবে হেরে বিজয়রথ থামল ভারতের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেটে পরাজিত হল টিম ইন্ডিয়া। দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য প্রয়োজনীয় ৯ রান তুলতেই শততম টেস্ট

টেস্টে নিউজিল্যান্ডের কাছে ১০ উইকেটে পরাজয় ভারতের

শেষ আপডেট: 24 February 2020 04:03

দ্য ওয়াল ব্যুরো: টানা সাতটি ম্যাচ জয়ী হওয়ার পরে ওয়েলিংটনে লজ্জাজনক ভাবে হেরে বিজয়রথ থামল ভারতের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেটে পরাজিত হল টিম ইন্ডিয়া। দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য প্রয়োজনীয় ৯ রান তুলতেই শততম টেস্ট জয় হয়ে যায় নিউজিল্যান্ডের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এই প্রথম এমন লজ্জাজনক ভাবে পরাজিত হল ভারত। দ্বিতীয় ইনিংসে ১৯১ রানের মাথায় ভারতের সকলে প্যাভিলিয়নে ফিরে যান। এই অবস্থায় জয়ের জন্য মাত্র ন’রান দরকার ছিল কিউয়িদের, মাত্র দশ বলেই তারা প্রয়োজনীয় রান তুলে নেয়। দুই টেস্টের সিরিজে প্রথম টেস্ট ১০ উইকেটে জিতে ১-০তে এগিয়ে গেল নিউজিল্যান্ড। পরের টেস্ট হবে ক্রাইস্টচার্চে। ওয়েলিংটনে প্রথম ইনিংসে মাত্র ১৬৫ রান করেছিল ভারত। দ্বিতীয় ইনিংসেও মুখ থুবড়ে পড়েন বিরাট কোহলিরা। পৃথ্বী শ, চেতেশ্বর পূজারা, ময়াঙ্ক আগরওয়াল ও কোহলি দ্রুত ফিরে যান। অজিঙ্ক রাহানে ও হনুমা বিহারীও ভারতকে লড়াইয়ে ফেরাতে পারেননি। ঋষভ পন্থ ও ঈশান্ত শর্মা কোনও রকমে ইনিংসে পরাজয় এড়ান। টিম সাউদি ৬১ রানে ৫ উইকেট ও ট্রেন্ট বোল্ট ৩৯ রানে ৪ উইকেট পান। এ নিয়ে বিরাটের নেতৃত্বে ১১টি টেস্ট হারল টিম ইন্ডিয়া।

```