Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

পাকিস্তানকে গুঁড়িয়ে বিশ্বকাপের ফাইনালে ভারতের ছোটরা

দ্য ওয়াল ব্যুরো: ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মতোই খেললেন যশস্বী জয়সওয়ালরা। সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে দাঁড়াতেই দিল না ভারতের ছোটরা। যশস্বী জয়সওয়ালের দুরন্ত সেঞ্চুরিতে ১০ উইকেটে পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে উঠ

পাকিস্তানকে গুঁড়িয়ে বিশ্বকাপের ফাইনালে ভারতের ছোটরা

শেষ আপডেট: 4 February 2020 14:15

দ্য ওয়াল ব্যুরো: ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মতোই খেললেন যশস্বী জয়সওয়ালরা। সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে দাঁড়াতেই দিল না ভারতের ছোটরা। যশস্বী জয়সওয়ালের দুরন্ত সেঞ্চুরিতে ১০ উইকেটে পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে উঠল ভারত। গতবারও অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ভারত। পৃথ্বী শ'য়ের নেতৃত্বাধীন ভারতীয় দল সেবার ২০৩ রানের বিশাল ব্যবধানে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে পৌঁছয়। কিন্তু এবার টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক রোহেল নাজির। কিন্তু শুরুটা ভাল হয়নি তাদের। শুরুতেই ওপেনার মহম্মদ হুরাইরা ও ফাহাদ মুনিরের উইকেট হারায় তারা। তারপর অধিনায়ক নাজির পার্টনারশিপ গড়েন ওপেনার হায়দার আলির সঙ্গে। দু'জনে মিলে পাকিস্তানের রানকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। সেমিফাইনালের মঞ্চে হাফসেঞ্চুরি করেন দু'জনেই। কিন্তু বড় রান করতে পারলেন না তাঁরা। হায়দার ৫৬ ও নাজির ৬২ করে প্যাভিলিয়নে ফিরতেই ধস নামল পাক ব্যাটিংয়ে। বাকিদের মধ্যে মহম্মদ হ্যারিস ছাড়া কেউ ডবল ফিগারে পৌঁছতে পারেননি। হ্যারিস ২১ করেন। শেষ পর্যন্ত ৪৩.১ ওভারে ১৭২ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ভারতের হয়ে সুশান্ত মিশ্র ৩, কার্তিক ত্যাগি ও রবি বিষ্ণোই ২ এবং আঙ্কোলেকর ও যশস্বী ১টি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই সাবলীল খেলা শুরু করেন ভারতের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও দিব্যাংশ সাক্সেনা। ভাল বল ছাড়ছিলেন, অথচ বাজে বলকে রেয়াত করছিলেন না দুই ব্যাটসম্যানই। দু'জনের মধ্যে বেশি আক্রমণাত্মক ছিলেন যশস্বী। আগের ম্যাচগুলোর ভাল ফর্মকেই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তিনি। হাফসেঞ্চুরি করেন দুই ওপেনারই। কোনও পাক বোলারই তাঁদের সমস্যায় ফেলতে পারছিল না। ভারতের জয়ের জন্য যখন ৩ রান বাকি তখন ছক্কা মারেন যশস্বী। ভারতের জয়ের সঙ্গে চলতি বিশ্বকাপে নিজের প্রথম সেঞ্চুরি করলেন মুম্বইয়ের এই বিস্ময় প্রতিভা। সেইসঙ্গে চলতি বিশ্বকাপে রানের তালিকায় এক নম্বরে পৌঁছে গেলেন তিনি। মাত্র ৩৫.২ ওভারে ১০ উইকেটে জয় তুলে নেয় ভারত। যশস্বী ১০৫ ও সাক্সেনা ৫৯ করে অপরাজিত থাকেন। এদিনের জয়ের ফলে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল ভারত। ফাইনালে তাঁদের প্রতিপক্ষ হবেন অন্য সেমিফাইনালে নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যে জয়ী দল। ফের একবার ইতিহাস তৈরি করার সুযোগ প্রিয়ম গর্গের ছেলেদের। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপ জেতার সুযোগ রয়েছে তাঁদের সামনে। ফাইনালে জিতলে সর্বোচ্চ ৫বার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডও করবে ভারত। সেদিকেই তাকিয়ে ক্রিকেট সমর্থকরা।

```