Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

সিরাজ ও শার্দুলের আগুনে বোলিং, জিততে গেলে ভারতকে করতে হবে ৩২৮ রান

দ্য ওয়াল ব্যুরো: বৃষ্টি শেষমেশ বাধা হয়ে না দাঁড়ালে ব্রিসবেন টেস্টের ফয়সালা হবেই। আবার এও ঠিক, ক্রিকেট যেহেতু মহান অনিশ্চয়তার খেলা, সেই কারণে গত সিডনি টেস্টের মতো ভারতের কোনও এক ব্যাটসম্যান জুটি যদি সারা দিন লড়াই করে ক্রিজ আঁকড়ে পড়ে থাকে, তা

সিরাজ ও শার্দুলের আগুনে বোলিং, জিততে গেলে ভারতকে করতে হবে ৩২৮ রান

শেষ আপডেট: 18 January 2021 06:58

দ্য ওয়াল ব্যুরো: বৃষ্টি শেষমেশ বাধা হয়ে না দাঁড়ালে ব্রিসবেন টেস্টের ফয়সালা হবেই। আবার এও ঠিক, ক্রিকেট যেহেতু মহান অনিশ্চয়তার খেলা, সেই কারণে গত সিডনি টেস্টের মতো ভারতের কোনও এক ব্যাটসম্যান জুটি যদি সারা দিন লড়াই করে ক্রিজ আঁকড়ে পড়ে থাকে, তা হলে ম্যাচ ড্র মানে তো ভারতেরই নৈতিক জয় হবে। কেননা গাব্বায় চতুর্থ ইনিংসে ব্যাটিং করে ৩২৮ রান তাড়া করে জেতা সহজ বিষয় নয়। একমাত্র প্রেরণা হতে পারে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সেই ১৪৪ রানের অমর ইনিংস। সিরাজ ও শার্দুলই শেষ করে দিয়েছেন অস্ট্রেলিয়াকে। শেষমেশ তারা শেষ হয়েছে দ্বিতীয় ইনিংসে ২৯৪ রানে। সিরাজ পাঁচ উইকেট পেয়েছেন ৭৩ রানে, আর শার্দুল চার উইকেট পান ৬১ রানের বিনিময়ে। শেষদিকে প্যাট কামিন্স (২৮) টেনেছেন অজিদের। কী হলে কী হবে সেটি তো ম্যাচের পরিস্থিতি বলবে। কিন্তু গাব্বা টেস্টের চতুর্থদিন অব্যর্থভাবে অস্ট্রেলিয়াই ম্যাচের চালকের আসনে। যদিও ভারতের জন্য ভাল খবর অবশ্যই মহম্মদ সিরাজ ও শার্দুল ঠাকুরের আগুনে বোলিং। সিরাজ তো ভারতীয় দলের নবতম তারকা, তিনি রক্ত ঝরাচ্ছেন প্রতিটি ডেলিভারিতে। সিরাজের বোলিংয়ে উইকেট দিয়েছেন মার্নাশ লাবুশানে (২৫), স্টিভ স্মিথ (৫৫), ম্যাথিউ ওয়াদে (০) এবং মিচেল স্টার্ক (১)। শার্দুলও কম যাননি। তিনি প্রথম ধাক্কা তো দিয়েছেন, তিনি অজি ওপেনার মার্কাস হ্যারিসকে (৩৮) ফিরিয়েছেন তো বটেই, তাঁর ইনসুইংয়ে ঠকে গিয়ে প্যাভিলিয়নের রাস্তা দেখেছেন ক্যামেরন গ্রিন (৩৭), টিম পেইন (২৭) ও নাথান লিয়ন (১৩)। সংক্ষিপ্ত স্কোর : অস্ট্রেলিয়া ৩৬৯ ও ২৯৪। স্মিথ ৫৫, ওয়ার্নার ৪৮, গ্রিন ৩৭, সিরাজ ৫/৭৩, শার্দুল ৪/৬১। ভারত ১ম ইনিংস : ৩৩৬। (স্কোর অসম্পূর্ণ)।

```