দ্য ওয়াল ব্যুরো: জ্বলছে বাগরি মার্কেটে। এরই মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল দক্ষিণ কলকাতায়।
ভবানীপুরে যদুবাবুর বাজারে পোস্ট অফিসের কাছে একটি নামী মিষ্টির দোকানের কারখানায় সোমবার বিকেল সাড়ে তিনটে নাগাদ আগুন লাগে। ঘটনাস্থলে এসে পৌঁছেছে দমকলের ৩টি ইঞ্জিন। জানা গিয়েছে, কারখানার দোতলায় আগুন লাগে। আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
দমকল কর্মীরা জানিয়েছেন, আপাতত নিয়ন্ত্রণে এসেছে আগুন। আগুন লাগার সঙ্গে সঙ্গেই কারখানার ভিতরে থাকা শ্রমিকরা বাইরে বেড়িয়ে আসেন। এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। কিন্তু কী কারণে এই আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়।